মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যার বিরুদ্ধে অবস্থান নিতে হবে

· Prothom Alo

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কক্সবাজারের ছয় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে প্রথম আলোর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অনেকেই নিজেদের সাফল্যের গল্প বলতে গিয়ে তুলে ধরে প্রতিকূলতার মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা। কেউ ধানের খেতে কাজ করেছে, কেউ অভাবের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

Visit palladian.co.za for more information.

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ডিজিটাল সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয় বিনা মূল্যে এআই কোর্স এবং কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সহযোগী ছিল কক্সবাজার বন্ধুসভা।

কক্সবাজারে শিখো-প্রথম আলো কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ

সকাল থেকেই বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় জমে। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজনের বিভিন্ন পর্যায়ে শৃঙ্খলা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন কক্সবাজার বন্ধুসভার সদস্যরা।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিসের প্রধান ও বন্ধুসভার উপদেষ্টা আব্দুল কুদ্দুস রানার স্বাগত বক্তব্যের পর শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন অতিথিরা।

কক্সবাজার বন্ধুসভার বন্ধুরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের পর্বে উঠে আসে তাদের সাফল্যের পেছনের নানা গল্প। কারও পথচলায় ছিল আর্থিক সংকট, কারও ছিল পরিবারের কঠিন বাস্তবতা। সেই প্রতিকূলতা পেরিয়ে জিপিএ-৫ অর্জনের গল্প শুনে অনুষ্ঠানস্থলে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছৈয়দ করিম এবং কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিঠুন চক্রবর্তীসহ অন্যরা বক্তব্য দেন।

সভাপতি, কক্সবাজার বন্ধুসভা

Read full story at source