শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও এই বিশ্ব রেকর্ডটা স্পেনের

· Prothom Alo

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার রেকর্ডটা স্পেনের। ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেদিনই বিশ্ব রেকর্ডটিও সঙ্গী হয়েছে স্পেনের। দলটি পেছনে ফেলে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা ইতালিকে।

২০২৪ সালের ২২ মার্চ কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের পর টানা ৩৮ ম্যাচে অপরাজিত স্প্যানিশরা। এ সময়ে ২৯টি ম্যাচ জিতেছে স্পেন, ড্র করেছে অন্য ৯টি ম্যাচ।

Visit rocore.sbs for more information.

কিন্তু আপনি কি জানেন, আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে টানা অপরাজিত থাকার রেকর্ডটিও এই স্পেনের দখলেই!

গত বছরের ৫ ডিসেম্বর থেকেই এককভাবে এই রেকর্ডের মালিক স্পেন। সেদিন কার্তাহেনায় ক্রোয়েশিয়াকে হারিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে স্প্যানিশরা। নাইজেরিয়া, জাপান ও উগান্ডা—একসঙ্গে তিনটি দলকে পেছনে ফেলে দেয় স্পেন। ওই তিন দলই টানা ১৭ ম্যাচে অপরাজিত ছিল আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে।

স্পেন ক্রিকেট দল

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এই রেকর্ডে যৌথভাবে সবার ওপরে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ভারত। তিন দলই টানা ১২ ম্যাচে অপরাজিত ছিল। ভারত আবার দুবার হারেনি টানা ১২ ম্যাচে।

২০ টেস্টে সেঞ্চুরি নেই, বাংলাদেশ সিরিজের আগে কেন আশাবাদী লাবুশেন

স্পেন রেকর্ড গড়ার পর আরও চারটি ম্যাচ জিতে রেকর্ডটিকে নিয়ে গেছে টানা ২২-এ। আর চারটি ম্যাচে না হারলে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফেলবে, যে রেকর্ডটি এখন অস্ট্রেলিয়ার। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫টি টেস্টে অপরাজিত ছিল অস্ট্রেলীয়রা। ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে ২৪ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ডটা নতুন করে লেখার সম্ভাবনা তৈরি করেছিল সেই অস্ট্রেলীয়রাই। কিন্তু নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে ২ উইকেটে হেরে সুযোগটা হারায় রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া।

টানা অপরাজিত থাকার রেকর্ড থেকে এখনো চার ম্যাচ দূরে থাকলেও টানা জয়ের রেকর্ডটা কিন্তু ছুঁয়ে ফেলেছে স্পেন। টানা ২০ ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার পাশে বসেছে দলটি। ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে টানা ২০ ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক ফুটবলে টানা জয়ের রেকর্ডটিও স্পেনেরই ছিল। গত বছর টানা ১৬ ম্যাচ জিতে রেকর্ডটি কেড়ে নেয় মরক্কো।

ইংল্যান্ড-জয়ের আনন্দে একটা দিবসই বানিয়ে ফেলল আর্জেন্টিনা

Read full story at source