ভোটে হেরে রাজনীতি ছাড়ার ঘোষণা রাজের
· Prothom Alo

৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তৃণমূল কংগ্রেসের বড় পরাজয় ঘটেছে নির্বাচনে। ফল প্রকাশের পর রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০২১ সালে রাজনীতিতে যোগ দিয়ে ব্যারাকপুরে তৃণমূলের হয়ে ভোটে লড়েন। জিতে পাঁচ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রচারেও সক্রিয় ছিলেন রাজ। কিছুদিন আগে ‘লক্ষ্মীর ভান্ডার’ তথ্যচিত্রের পরিচালনাও করেছিলেন তিনি। তবে চলতি বছর নির্বাচনে তিনি পুরোনো কেন্দ্রে ফের দাঁড়ালেও হেরে যান। ফল বেরনোর দুদিন পরে নিজের রাজনৈতিক অধ্যায়ে ইতি টানার কথা বললেন পরিচালক।
Visit umafrika.club for more information.
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাজ লিখেছেন, ‘জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছি৷ একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সব সময় আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনো হেরেছি। কখনো জিতেছি। ২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ৷ মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পাঁচ বছর ধরে সেই ভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গিয়েছি। সেই অধ্যায় শেষ হলো ২০২৬-এ। সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথচলা।’ একই সঙ্গে নির্বাচনে জয়ী দল বিজেপিকে শুভেচ্ছাও জানিয়েছেন রাজ।
আমি তৃণমূলপন্থী নই: মমতার ভরাডুবির পর কবীর সুমনরাজ আরও লিখেছেন, ‘বাংলার মানুষের মতামতে নতুন সরকার এসেছে। ৯ মে ২০২৬-এ তাঁরা শপথ নেবেন। তাঁদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।’
ভোটের সময় ব্যারাকপুরে রাজের রোড শো ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা, কিন্তু ফল ঘোষণার দিন গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় ওঠে ‘চোর চোর’ স্লোগান। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে কাদা ও ঘুঁটেও ছোড়া হয়। পরে এ ঘটনা নিয়ে রাজ প্রতিক্রিয়া জানাননি।
আনন্দবাজার অবলম্বনে