দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকল রাশিয়ার বিমান, যুদ্ধবিমান পাঠাল সিউল
· Prothom Alo

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলীয় আকাশসীমার বাইরে একটি নিরাপত্তা নজরদারি অঞ্চলে আজ মঙ্গলবার একাধিক রুশ সামরিক বিমান ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গেই সেখানে যুদ্ধবিমান পাঠায় সিউল। তবে কিছুক্ষণ পরই রুশ বিমানগুলো ওই এলাকা ছেড়ে চলে যায়।
Visit afsport.lat for more information.
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের দপ্তর এক বিবৃতিতে জানায়, রুশ বিমানগুলো উপকূলের দিকে এগিয়ে আসার সময় থেকেই সামরিক বাহিনী সেগুলোর গতিবিধির ওপর নজর রাখছিল। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলো আকাশে ‘কৌশলগত তৎপরতা’ চালায়।
তবে রুশ সামরিক বিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় দেশটির পূর্ব উপকূলীয় উল্লুং দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল। একটি রুশ বিমান দেশের আকাশসীমায় ঢুকে পড়েছে—এমন তথ্যের ভিত্তিতে ওই সতর্কতা দেওয়া হয়। তবে মাত্র তিন মিনিট পরই সতর্কতা তুলে নেওয়া হয়।
সামরিক পরিভাষায় ওই নজরদারি এলাকাকে ‘আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’ (এডিআইজেড) বলা হয়। কোনো দেশের মূল আকাশসীমার ঠিক বাইরের নির্দিষ্ট একটি অংশটি মূলত আন্তর্জাতিক আকাশসীমার অন্তর্ভুক্ত। তবে বাইরের কোনো উড়োজাহাজ দেশের মূল আকাশসীমায় ঢোকার আগেই সেটিকে শনাক্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশ এ বাড়তি নিরাপত্তাবলয় তৈরি করে।
রাশিয়াকে ‘সীমা অতিক্রম না করতে’ সতর্ক করল দক্ষিণ কোরিয়াএর আগে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় দেশটির পূর্ব উপকূলীয় উল্লুং দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল। একটি রুশ বিমান দেশের আকাশসীমায় ঢুকে পড়েছে—এমন তথ্যের ভিত্তিতে ওই সতর্কতা দেওয়া হয়। তবে মাত্র তিন মিনিট পরই সতর্কতা তুলে নেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়েছে, উল্লুং দ্বীপের কাছে উত্তর কোরিয়ার একটি যুদ্ধবিমান চলে আসতে পারে বলে স্থানীয় প্রশাসন একটি ভুল সতর্কবার্তাও কিছুক্ষণের জন্য জারি করেছিল।
রাশিয়া ও উত্তর কোরিয়ার ওপর দক্ষিণ কোরিয়া ও জাপানের নিষেধাজ্ঞা