মিরপুরে যেভাবে চলে পকেটমারি ও ছিনতাই
· Prothom Alo

মিরপুর-১ নম্বর গোলচত্বরে প্রকাশ্যে পকেটমারি ও ছিনতাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তা উঠে এসেছে স্থানীয় ব্যবসায়ী, হকার ও বাসিন্দাদের কথায়। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ কয়েকটি চক্র এখানে সক্রিয়। ব্যস্ত সড়কে চলাচলকারী নারীরাই তাদের প্রধান লক্ষ্যবস্তু। সুযোগ বুঝে ব্যাগ থেকে মুঠোফোন, টাকা ও মূল্যবান জিনিস হাতিয়ে নেয় তারা। বিশেষ করে সড়ক পার হওয়ার সময় মাঝের বিভাজকে পথচারীরা আটকে পড়লে সেই সুযোগ নেয় অপরাধীরা।
Visit playerbros.org for more information.