‘মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, অপু–বুবলী নন, কাকে বলেছিলেন শাকিব

· Prothom Alo

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন শাকিব খান। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। পর্দায় অসংখ্য প্রেমের গল্পে অভিনয় করেছেন। কখনো প্রেমের জন্য লড়েছেন, কখনো হারিয়েছেন ভালোবাসার মানুষকে। বাস্তব জীবনেও তাঁর এমন এক প্রেমের গল্প আছে, যার পরিণতি হয়নি। অথচ সেই মানুষটিকে একসময় বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন শাকিব। সম্পর্ক ভেঙে যাওয়ার অনেক বছর পরও সেই ভালোবাসার স্মৃতি তাঁর মনে রয়ে গেছে। কে ছিলেন শাকিবের সেই প্রেমিকা? কেনই–বা শেষ পর্যন্ত তাঁদের বিয়ে হয়নি?

Visit somethingsdifferent.biz for more information.

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে শাকিব খানের ব্যক্তিজীবন বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। তবে এই দুই তারকার বাইরেও তাঁর জীবনে ছিলেন আরেকজন। চলচ্চিত্রজগতের কেউ নন, ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে। একসময় তাঁকেই জীবনসঙ্গী করার স্বপ্ন দেখেছিলেন শাকিব।

শাকিব খানের কাছে গুজব সামলানোর বড় শিক্ষা পেয়েছেন বুবলী নতুন লুকে সাড়া ফেলেছেন শাকিব খান

বেশ কিছুদিন আগে চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে সেই সম্পর্কের কথা জানিয়েছিলেন শাকিব খান। দীর্ঘদিনের পরিচিত দুই তারকার আলাপচারিতায় উঠে আসে অভিনয়জীবন ও ব্যক্তিগত নানা স্মৃতি। একপর্যায়ে পূর্ণিমা শাকিবের অতীতের একটি প্রেমের প্রসঙ্গ তোলেন।
পূর্ণিমা জানান, মেয়েটি ছিলেন বিনোদনজগতের বাইরের মানুষ। পড়াশোনা করেছিলেন গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। তাঁদের সম্পর্কের কথা জানতেন শাকিবের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহকর্মী। পূর্ণিমার কথা শুনে শাকিবও স্বীকার করেন, সম্পর্কটি তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
সেই মেয়েকে বিয়ে করার ইচ্ছাও ছিল শাকিবের। তাঁর ভাষায়, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।’ মেয়েটির পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি জানান, দুজনের মধ্যে গভীর ভালোবাসা ছিল।

অভিনয়জীবনের কয়েক বছর পর সম্পর্কটি গড়ে উঠেছিল। কিন্তু নানা অভিমান ও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তা টেকেনি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনের জীবনই ভিন্ন পথে এগিয়েছে। এত বছর পর সেই সময়ের কথা বলতে গিয়ে শাকিবের কণ্ঠে উঠে আসে আক্ষেপ।

নতুন লুকে সাড়া ফেলেছেন শাকিব খান

শাকিব জানান, মাঝেমধ্যে একা বসে ভাবেন, জীবনে কোথায় যেতে চেয়েছিলেন, কার সঙ্গে থাকতে চেয়েছিলেন, আর শেষ পর্যন্ত কোথায় এসে পৌঁছেছেন। সম্পর্কটি কীভাবে ভেঙে গেল, সেটি কখনো কখনো তাঁর নিজের কাছেও বিস্ময়ের।
পূর্ণিমা জানতে চেয়েছিলেন, প্রথম প্রেমিকাকে এখনো মনে পড়ে কি না। শাকিব স্বীকার করেন, মনে পড়ে। তবে তাঁদের মধ্যে এখন আর যোগাযোগ নেই। নতুন করে যোগাযোগ করতেও চান না। যদিও চলার পথে মাঝেমধ্যে সেই পরিবারের বাড়ির সামনে দিয়ে যাওয়া হয় তাঁর।
সম্পর্ক ভাঙার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাকিব বলেন, ভালোবাসা বেশি থাকলে ছোটখাটো বিষয় নিয়েও অভিমান তৈরি হয়। তাঁদের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছিল। সেই বিচ্ছেদ নিয়ে এখনো তাঁর অনুশোচনা রয়েছে।

‘অনন্ত ভালোবাসা’ থেকে ‘রকস্টার’, ২৭ বছর পরও শীর্ষে শাকিব খানশাকিব খান কি এবার পিছিয়ে গেলেন

ব্যক্তিজীবনে অপ্রাপ্তি, ক্যারিয়ারে সাফল্য
ব্যক্তিজীবনের এই অপ্রাপ্তির গল্পের বিপরীতে পেশাগত জীবনে শাকিব খানের পথচলা সাফল্যে ভরা। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। সময়ের সঙ্গে বদলেছেন নিজের অভিনয়শৈলী, পর্দার উপস্থিতি ও সিনেমা নির্বাচনের ধরন। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, ‘বরবাদ’ থেকে সাম্প্রতিক ‘প্রিন্স’—বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি।

গত অক্টোবরে নিউইয়র্কে আয়োজিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’–এ সেরা অভিনেতার পুরস্কার পান শাকিব খান। একই অনুষ্ঠানে উদ্‌যাপন করা হয় তাঁর চলচ্চিত্রজীবনের ২৭ বছর। দীর্ঘ পথচলায় দর্শকদের ভালোবাসা ও সমর্থনের কথাও তুলে ধরেন এই অভিনেতা।

নতুন লুকে সাড়া ফেলেছেন শাকিব খান

সামনের কাজ নিয়েও ব্যস্ততা রয়েছে শাকিবের। আলোচনায় আছে তাঁর নতুন সিনেমা ‘নিঃস্ব’। এতে আবারও তাঁর বিপরীতে অভিনয়ের কথা রয়েছে কলকাতার ইধিকা পালের। অন্যদিকে নির্মাতা হিমেল আশরাফের ‘মহব্বত’ ছবির পরিকল্পনাও রয়েছে। ছবিটি ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

নতুন পুরস্কার, নতুন সিনেমার আভাস
এর মধ্যেই গত বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে সেরা নায়কের সম্মাননা পেয়েছেন শাকিব খান। অনুষ্ঠানে চলচ্চিত্রশিল্পের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সরকারি সহযোগিতা, নতুন বিনিয়োগ ও আধুনিক প্রেক্ষাগৃহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
একই অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথভাবে কাজ করার সম্ভাবনার কথাও জানান শাকিব। তাঁর নতুন সিনেমায় পাকিস্তানের একজন অভিনেত্রী অভিনয় করতে পারেন বলে আভাস দেন তিনি। তবে ‘মহব্বত’–এর নায়িকা কে হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

Read full story at source