সাংবাদিক ছাড়াই সংবাদের সাইট, এও কি এআই
· Prothom Alo

আপনি কি জানেন, ইন্টারনেটে এমন হাজার হাজার ‘সংবাদ’ সাইট আছে, যেগুলো চালায় যন্ত্র, কোনো সাংবাদিক নয়। নিউজগার্ডের হিসাবে গত জুন পর্যন্ত ১৬টি ভাষায় এমন ৩ হাজার ৭৪৯টি অনির্ভরযোগ্য এআই-চালিত সংবাদভিত্তিক সাইট চিহ্নিত হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে সংখ্যাটা ছিল ২ হাজার ৮৯।
রাত ১০টায় ফয়সাল (ছদ্মনাম) ফোনে একটা চাঞ্চল্যকর খবর পেলেন। সাইটের নামটা বেশ গালভরা, ভাষাও ঝরঝরে। প্রথমবারেই ভুয়া বলে বোঝার কোনো উপায় নেই। তিনি শেয়ারের বোতামে আঙুল রাখলেন।
Visit rouesnews.click for more information.
এ ধরনের এআই-নির্মিত নিম্নমানের কনটেন্টকে বলা হয় এআই স্লপ বা এআই-জঞ্জাল। এর পেছনে প্রধান উদ্দেশ্য বিজ্ঞাপনের আয়; আর কখনো পরিকল্পিত অপপ্রচার।
ঝুঁকিটা কোথায়
সাইটগুলো সাধারণত নিরীহ নামে প্রচুর খবর ছাড়ে, আসল গণমাধ্যমের মতো সেজে, আর অধিকাংশ সময় কোনো মানুষ–সম্পাদকই তদারক করেন না। ফলে ভুল তথ্যও দ্রুত ছড়ায়। ওই ১৬ ভাষার তালিকায় বাংলা না থাকলেও বিদেশি সাইটের খবর অনূদিত হয়ে আমাদের ফিডে আসতেই পারে।
চেনার উপায়
১. লেখকের নাম বা সম্পাদকের পরিচয় আছে কি না, দেখুন।
২. যোগাযোগের ঠিকানা ও প্রতিষ্ঠানের তথ্য খুঁজুন।
৩. একই খবর অন্য নির্ভরযোগ্য মাধ্যমে আছে কি না, মিলিয়ে নিন।
প্রশ্নটা যন্ত্র বনাম সাংবাদিকের নয়। প্রশ্নটা হলো খবরের পেছনে দায় নেওয়ার মতো একজন মানুষ আছেন কি না।
l লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর