তিন দিনেই রেকর্ড, ৫০টি দেশে শীর্ষে

· Prothom Alo

মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই দর্শকসংখ্যায় নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়ার ফ্যান্টাসি-রোমান্টিক সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাস ও হুলুতে মুক্তি পাওয়া সিরিজটি দুই প্ল্যাটফর্মের অরিজিনাল কনটেন্টের মধ্যে সবচেয়ে বেশি দর্শক পাওয়া সিরিজের স্বীকৃতি পেয়েছে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ৩ নভেম্বর মুক্তির পর প্রথম তিন দিনের দর্শকসংখ্যার ভিত্তিতে এই রেকর্ড গড়েছে সিরিজটি। একই সঙ্গে ৫০টির বেশি দেশের বাজারে কোরিয়ান সিরিজের মধ্যে মুক্তির পর শীর্ষে উঠেছে। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, চিলি, ফ্রান্স, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশ। সিরিজটি মুক্তির কথা ছিল ৪ নভেম্বর। তবে ভক্তদের আগ্রহ দেখে নির্ধারিত সময়ের এক দিন আগেই এটি প্রকাশ করে ডিজনি প্লাস।

Visit newsbetting.bond for more information.

‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর দৃশ্য। আইএমডিবি

ওয়েবটুন থেকে পর্দায়
ন্যাভার ওয়েবটুনের দ্য রিম্যারিড এমপ্রেস নামের জনপ্রিয় কমিক সিরিজ অবলম্বনে সিরিজটি তৈরি হয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ের ও সম্রাট সোভিয়েশুর দাম্পত্য জীবন। একসময় তাদের সম্পর্কে তৈরি হয় দূরত্ব। পালিয়ে আসা দাসী রাশতার প্রেমে পড়ে সম্রাট। তাকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে গিয়ে নানা কঠিন সিদ্ধান্ত নেয় সোভিয়েশু।

‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর দৃশ্য। আইএমডিবি

কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিতে রাজি নয় নাভিয়ের। সে সম্রাটের সঙ্গে বিচ্ছেদে সম্মতি দেয় একটি শর্তে। পশ্চিম রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করার স্বাধীনতা দিতে হবে তাকে। এরপর এই সিদ্ধান্ত ঘিরে দুই সাম্রাজ্যের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক জটিল হয়ে ওঠে। নিজের ক্ষমতা ও মর্যাদা ফিরে পেতে লড়াই শুরু করে নাভিয়ের।

১০ দিনে ৮ কোটি ভিউ! চমকে দিল ‘অ্যাপেক্স’

সিরিজে সম্রাজ্ঞী নাভিয়ের চরিত্রে অভিনয় করেছেন শিন মিন আ। সম্রাট সোভিয়েশুর ভূমিকায় রয়েছেন জু জি হুন। হেইনরি চরিত্রে লি জং সুক এবং রাশতার চরিত্রে লি সে ইয়ং। সিরিজটি পরিচালনা করেছেন চো সু ওন। চিত্রনাট্য লিখেছেন ইয়েও জিনা ও হিউন চুংইওল।

‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর দৃশ্য। আইএমডিবি

মুক্তির আগেই ব্যাপক আগ্রহ
মুক্তির আগেই সিরিজটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রিভিউ প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে যায়। অন্যদিকে সিরিজটির প্রচারণামূলক ট্রেলার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগযোগমাধ্যম মিলিয়ে মাত্র ৪৮ ঘণ্টায় ১ কোটি ৩০ লাখবার দেখা হয়। মূল ওয়েবটুনটির জনপ্রিয়তাও কম নয়। প্রকাশের পর থেকে এটি প্রায় ৩০০ কোটিবার দেখা হয়েছে।

এখন পর্যন্ত চারটি পর্ব মুক্তি পেয়েছে। ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার দুটি করে নতুন পর্ব প্রকাশিত হবে। ২৫ নভেম্বর প্রচারিত হবে শেষ পর্ব।

‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর দৃশ্য। ভিডিও থেকে

Read full story at source