বিক্ষোভের আগেরদিন প্যারিসের অদূরে গুলিতে একজন নিহত ও আহত ৪
· Prothom Alo

ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফ্রান্সে আগামীকাল শনিবার ডাকা বড় বিক্ষোভের আগে এই গুলির ঘটনা ঘটল। তবে ওই বিক্ষোভের সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইয়োলো ভেস্ট আন্দোলনকারী ও ছাত্র সংগঠগুলো ওই বিক্ষোভের ডাক দিয়েছে। বিক্ষোভ ঠেকাতে অনেক শহরে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
Visit biznow.biz for more information.
ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান ল্যকরনু জানিয়েছেন, প্যারিসের পশ্চিমে ট্রাপেস এলাকায় ‘অত্যন্ত গুরুতর ঘটনাটি’ এ ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আজ শুক্রবার এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঘটনাস্থলে গুলি চালান। পরে স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলের কাছের আরেক শহর কোইনিয়ার্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরাসি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ইংগিত দেওয়া হয়েছে, আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। তাদের মধ্যে ১২ বছরের এক শিশুও থাকতে পারে।
ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছেন, ন্যাশনাল অ্যান্টি-টেররিজম প্রসিকিউটর অফিস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ফ্রান্সে শিক্ষাব্যবস্থায় নানা সমস্যা সামনে এনে সংস্কারের দাবিতে প্রতিবাদে শুরু করে শিক্ষার্থীরা। সেই আন্দোলন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার অবনতির মতো নানা ইস্যুতে বিস্তৃত হয়ে তাতে যুক্ত হন নানা শ্রেণি–পেশার মানুষ। আন্দোলকারীদের ব্যাপক সহিংসতার মুখে বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়। আগামী বছরের শুরুর দিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সরকার ও বিরোধী দলগুলো সহিংসতার জন্য পরস্পরকে দায়ী করছে।
ইউরোপের বাইরেও তরুণদের বিক্ষোভ ছড়াচ্ছে, নতুন করে যোগ হচ্ছে জার্মানি