গত চ্যাম্পিয়নস লিগে বর্ষসেরা, এবার চোটে ছিটকে গেলেন তৃতীয় ম্যাচেই

· Prothom Alo

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ছিলেন পিএসজির অন্যতম নায়ক, হয়েছিলেন টুর্নামেন্টের বর্ষসেরা খেলোয়াড়ও। নতুন মৌসুমে সেই খিচা কাভারাস্কেইয়ার পথচলা থেমে গেল মাত্র তিন ম্যাচেই। গতকাল রাতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে তাঁর। সেটা এতটাই গুরুতর যে ২০২৬–২৭ মৌসুমের বাকি সময় আর মাঠেই নামা হচ্ছে না জর্জিয়ান তারকার।

Visit grenadier.co.za for more information.

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের এসিএল চোটের খবর নিশ্চিত করে পিএসজি জানিয়েছে, চোট কাটিয়ে উঠতে আগামী কয়েক দিনের মধ্যে কাভারাস্কেইয়ার ডান হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে পিএসজির ৪–২ জয়ের ম্যাচে ৫৯ মিনিটে চোট পান কাভারাস্কেইয়া। বার্সেলোনার জাভি এসপার্টের সঙ্গে সংঘর্ষের পর পিএসজি চিকিৎসাকর্মীদের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাঁকে।

এসিএল চোট থেকে সেরে উঠতে সাধারণত ৯ মাস লাগে। চলতি মৌসুমের খেলা বাকি ৯ মাসের কিছু বেশি সময়। পিএসজি অবশ্য কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি।

চিকিৎসাকর্মীদের সহায়তায় মাঠ ছেড়ে যান কাভারাস্কেইয়া

কাভারাস্কেইয়ার অনুপস্থিতি পিএসজির জন্য বড় ধাক্কা। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১০ গোল করার পাশাপাশি ৬টি গোলে সহায়তা করেছিলেন তিনি। ফাইনালে পিএসজিকে সমতায় ফেরানো পেনাল্টিও আদায় করে নিয়েছিলেন এই উইঙ্গার। প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে টানা সাত ম্যাচে অন্তত একটি করে গোল বা গোলে সহায়তার রেকর্ডও গড়েন তিনি।

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

বার্সেলোনার বিপক্ষে ম্যাচে আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে পিএসজি। বাঁ ঊরুর চোটে ১৯ মিনিটেই মাঠ ছাড়তে হয় বর্তমান ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলেকে। ডান ঊরুতে চোট পেয়েছেন অধিনায়ক মারকিনিওসও। দুজনেরই কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা।

চলতি মৌসুমে আর এভাবে মাঠে দেখা যাবে না খিচা কাভারাস্কেইয়াকে

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে হারিয়ে লিগ পর্বের শীর্ষ স্থান আরও মজবুত করেছে পিএসজি। তবে এক ম্যাচেই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট দলটির সামনে বড় দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে। আগামী রোববার ফরাসি লিগ আঁ-তে শীর্ষে থাকা লিওঁর মুখোমুখি হবে পিএসজি।

বার্সার ব্যাজে করাত চলল প্যারিসীয় কায়দায়, ভুলের আক্ষেপ ফ্লিকের

Read full story at source