একেকটি বই মানে একেকটি জীবন্ত জগৎ
· Prothom Alo

দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে চট্টগ্রাম বন্ধুসভা। প্রথমা প্রকাশনীর পৃষ্ঠপোষকতায় ১৪ সেপ্টেম্বর নগরীর নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে এই মেলা অনুষ্ঠিত হয়।
Visit newsbetsport.bond for more information.
প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে। স্টলে ছিল গল্প, উপন্যাস, বিজ্ঞান, প্রবন্ধ ও গবেষণা, অনুবাদ সাহিত্য, আত্মজীবনী ও স্মৃতিকথা, কিশোর ও শিশুতোষ গ্রন্থসহ বিভিন্ন ধরনের বইয়ের সমাহার।
বইমেলার উদ্বোধন করেন নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের অধ্যক্ষ কমান্ডার জাকারিয়া পারভেজ (ইডিএন) বিএনবইমেলার উদ্বোধন করেন নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের অধ্যক্ষ কমান্ডার জাকারিয়া পারভেজ (ইডিএন) বিএন। আয়োজন নিয়ে মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘একজন প্রকৃত মানুষ গড়ার কারিগর হলো বই। একেকটি বই মানে একেকটি জীবন্ত জগৎ—যেন মানুষেরই মতো। বই হোক জ্ঞান অর্জনের পরম বন্ধু। দিনব্যাপী এ মেলার অংশ হতে পেরে আমরা বেশ আনন্দিত। এমন সুন্দর উদ্যোগ বন্ধুসভার কাছ থেকে আমরা সব সময় প্রত্যাশা করি।’
শিক্ষার্থীদের উদ্দেশে চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি রুমিলা বড়ুয়া বলেন, ‘সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম বই নিয়ে কাজ করে যাচ্ছে বন্ধুসভা। প্রকৃত মানুষ হতে গেলে বই পড়ার বিকল্প নেই। আজকের এই দিনে তোমাদের জন্য এ আয়োজন করতে পেরে আমরাও আনন্দিত। আমাদের বিশেষভাবে সহযোগিতা ও আন্তরিকতা দেখানোর জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। চট্টগ্রাম বন্ধুসভার সঙ্গে এই প্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছি।’
শিক্ষার্থীরা তাদের পছন্দের বই দেখছেটিফিনের ফাঁকে এবং স্কুল ছুটির পর উৎসুক শিক্ষার্থীরা তাদের পছন্দের বই সংগ্রহ করে। অনুভূতি প্রকাশ করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাফসির মোহাম্মদ বলে, ‘আমাদের স্কুলে এমন সুন্দর একটি মেলার আয়োজন দেখে খুব ভালো লাগল। আমিও অবসর সময়ে বই পড়তে বেশ ভালোবাসি। তাই মেলা থেকে কিছু পছন্দের বই সংগ্রহ করেছি। আপনাদের ধন্যবাদ।’
বইমেলার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি নুরুজ্জামান খান, বইমেলা সম্পাদক সামিয়া সুলতানা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহীম।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা