এক রাতের বৃষ্টি, দিনভর ভোগান্তি
· Prothom Alo
রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি। কখনো কম, কখনো ঝরেছে অঝোরে। ঢাকাবাসীর ঘুম ভেঙেছে আজ বৃষ্টির শব্দে। তবে বৃষ্টি থামলেও সারা দিন থামেনি ভোগান্তি। রাতের ভারী বৃষ্টিতে নগরের অনেক সড়ক পরিণত হয়েছে জলপথে। পানির নিচে হারিয়ে গেছে সড়ক। কোথাও যানবাহনের দীর্ঘ সারি, কোথাও পানিতে পড়ে বিপাকে মানুষ। এক রাতের বৃষ্টিতে এভাবেই স্থবির হয়ে পড়ে নগরজীবন।
Visit tr-sport.bond for more information.
ভারী বৃষ্টিতে সড়কে জমেছে পানি। সেই পানির মধ্য দিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারান মোটরসাইকেলের চালক। এতে মোটরসাইকেলে থাকা সবাই পানিতে পড়ে যান। পরে তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন অন্যরা। রাজারবাগ এলাকাজলাবদ্ধ সড়কে যাত্রী নিয়ে চলছে রিকশা। রাজারবাগ এলাকা ভারী বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ায় সড়কে রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন ছিল কম। ফলে প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষদের গন্তব্যে যেতে বেশ ভোগান্তি পোহাতে হয়। মালিবাগ এলাকাজলাবদ্ধ সড়কে দীর্ঘ যানজট। পানির মধ্যে আটকে আছে ব্যক্তিগত গাড়ি, বাস ও অন্যান্য যানবাহন। পাশ দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে। রাজারবাগ এলাকাজলাবদ্ধ সড়কে হাঁটুপানি মাড়িয়ে গন্তব্যে যাচ্ছেন পথচারীরা। ভারী বৃষ্টির পর নগরের মালিবাগ এলাকায়জলাবদ্ধ সড়কে ভ্যানে ঝুঁকি নিয়ে চলছেন সাধারণ মানুষেরা। নিউমার্কেট এলাকা জলমগ্ন সড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করছেন এক ব্যক্তি। পানির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল জলাবদ্ধ সড়কে চালক যাত্রী নিয়ে ঠেলছেন অটোরিকশা। রাজারবাগ এলাকা রাজারবাগ এলাকায় পানি পেরিয়ে চলছেন পথচারীরামালিবাগ উড়াল সড়কে ওঠার মুখে জমেছে পানিসড়কে যানবাহনের দীর্ঘ সারি। পানি জমে থাকায় ধীরগতিতে চলছে গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা। রাজারবাগ এলাকাজলাবদ্ধ সড়কে দোকান খুলে বসেছেন হকাররা। নিউমার্কেট এলাকাবৃষ্টির পানিতে তলিয়ে গেছে শিশুদের খেলার মাঠ। বুয়েটের শিক্ষকদের আবাসিক এলাকাসড়কের পাশে উপড়ে পড়ে আছে একটি গাছ। ধানমন্ডি ৮ নম্বর লেক এলাকা