অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যের অভিনয়ের প্রস্তাব, অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা
· Prothom Alo

বছরের পর বছর নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। তাঁর অভিনীত কয়েকটি সিনেমায় ছিল ঘনিষ্ঠ ও নগ্ন দৃশ্যও। সেই অভিজ্ঞতার কারণেই হয়তো চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষ ধরে নিয়েছিলেন, এ ধরনের দৃশ্যে অভিনয় করতে রাধিকার আপত্তি নেই। কিন্তু অভিনেত্রী জানালেন, সময়ের সঙ্গে তাঁর নিজের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। এখন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে তিনি জানতে চান, সেটি গল্পের জন্য ঠিক কতটা প্রয়োজনীয়।
Visit rouesnews.click for more information.
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে এমন চার-পাঁচটি সিনেমায় তিনি অভিনয় করেছেন, যেখানে তাঁকে পুরোপুরি নগ্ন হতে হয়েছিল। এরপরই কিছু মানুষের ধারণা তৈরি হয়, তাঁকে যেকোনো ধরনের ঘনিষ্ঠ দৃশ্যে রাজি করানো যাবে।
রাধিকা আপ্তে। অভিনেত্রীর ইনস্টাগাম থেকেরাধিকার ভাষায়, ‘শুরুতে আমি এমন চার-পাঁচটি সিনেমায় অভিনয় করেছি, যেখানে পুরোপুরি নগ্ন ছিলাম। এরপর একদিন কয়েকজন বসে বলল, “এ তো করে ফেলবে।” তখন আমাকে বলতে হয়েছিল, শুনুন, আমি এটা করব না। কারণ, আমি আগেও করেছি।’
অভিনেত্রী জানান, এখন কোনো পরিচালক বা নির্মাতা তাঁকে চুম্বন কিংবা ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব দিলে তিনি প্রথমেই জানতে চান, দৃশ্যটির প্রয়োজনীয়তা কোথায়। শুধু ‘একটু’ ঘনিষ্ঠতা দেখানোর জন্য কোনো দৃশ্যে অভিনয় করতে তিনি রাজি নন।
রাধিকা বলেন, ‘এখন আমি আরও বেশি জানতে চাই। আমি চাই, তাঁরা আমাকে ব্যাখ্যা করুন—কেন এটা করতে চান?’
তাঁর অভিজ্ঞতায়, এর উত্তর অনেক সময়ই খুব অস্পষ্ট হয়। কেউ কেউ বলেন, ‘একটু একটু।’ অর্থাৎ গল্পের নির্দিষ্ট প্রয়োজনের কথা না বলে সামান্য চুম্বন কিংবা কয়েক সেকেন্ডের ইম্প্রোভাইজেশনের কথা বলা হয়। এমন উত্তর শুনে বিস্মিত হয়েছেন রাধিকা।
তবে সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতাগুলোর একটি ছিল অ্যাকশন দৃশ্য নিয়ে। একবার তাঁকে এমন একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে পোশাক নিয়ে অস্বাভাবিক কিছু করার কথা বলা হয়।
রাধিকা বলেন, ‘একটি সেটে আমাকে বলা হয়েছিল, “তুমি কি একটা অ্যাকশন দৃশ্য করতে পারবে? যদি জামায় বোতাম না লাগানো হয়?” এরপর তাঁকে বলা হয়, ‘যদি শুধু অন্তর্বাস পরে করো?’ এমন প্রস্তাবে রাধিকার পাল্টা প্রশ্ন ছিল, ‘আমরা আসলে কী অর্জন করতে চাইছি?’
তিনি আরও বলেন, তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, ‘তুমি তো এভাবে শট দাও।’ কিন্তু অভিনেত্রী সেই প্রস্তাবে রাজি হননি।
যৌনতার গল্প বলা এখনো ডিমের ওপর হাঁটার মতো: রাধিকা আপ্তেরাধিকা জানান, এটি ছিল অস্বস্তিকর অভিজ্ঞতা। তবে তিনি সিনেমাটির নাম প্রকাশ করতে চান না। কারণ, সেটি এমন একটি কাজ, যেখান থেকে এমন প্রস্তাব আসবে—তা দর্শকের কাছেও হয়তো অপ্রত্যাশিত মনে হবে।
অভিনেত্রীর মতে, একজন শিল্পী আগে কোনো ধরনের দৃশ্যে অভিনয় করেছেন বলেই ভবিষ্যতে একই ধরনের সব প্রস্তাবে তিনি রাজি হবেন—এমন ধারণা ঠিক নয়। বরং কোনো দৃশ্য কেন প্রয়োজন, সেটি গল্পের সঙ্গে কীভাবে যুক্ত এবং নির্মাতারা কী অর্জন করতে চাইছেন—এসব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা উচিত।
বর্তমানে রাধিকা আপ্তেকে দেখা যাচ্ছে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ৩’-এ। সিরিজটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা, বিজয় ভার্মা, অভিষেক ব্যানার্জি, গুরফতেহ পিরজাদা, সানা থাম্পি, আলী ফজল, রাধিকা মাদান, অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ।