সুলিভানকে চড় মারায় জরিমানা মেসির
· Prothom Alo

লিওনেল মেসিকে মাঠে সাধারণত শান্ত-সুবোধই দেখা যায়। শৃঙ্খলাভঙ্গের ঘটনায় তাঁর নামও খুব একটা আসে না। সেই মেসিই এবার জরিমানার মুখে পড়লেন।
Visit sportbet.rodeo for more information.
ফিলাডেলফিয়া ইউনিয়নের কুইন সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটির সময় তাঁর ঘাড়ের পেছনে হাত দেওয়ার ঘটনায় মেসিকে জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)। ঘটনাটিকে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘চড়’ হিসেবে বর্ণনা করলেও এমএলএসের আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নীতি ভঙ্গ করেছেন ইন্টার মায়ামি তারকা। জরিমানার পরিমাণ প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ।
ফিলাডেলফিয়ার মাঠে গত বুধবার ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ১১তম মিনিটে ঘটনাটি ঘটে। খেলা তখন মাঠের এক প্রান্তে। মাঝমাঠের কাছে সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেসি। একপর্যায়ে হাত দিয়ে সুলিভানের ঘাড়ের পেছনে আঘাত করেন তিনি। এরপর দুজন মুখোমুখি দাঁড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনাটি অবশ্য রেফারি ফিলিপ দুজিচের চোখ এড়িয়ে যায়। পরে তিনি এসে দুজনকে আলাদা করলেও কাউকেই কার্ড দেখাননি। ম্যাচের ভিডিও পর্যালোচনার পরই মেসিকে জরিমানা করে এমএলএস।
মুখোমুখি হয়ে পড়েন মেসি–সুলিভানএকই ম্যাচে একই ধরনের অপরাধে মেসির সতীর্থ ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। পেনাল্টি এলাকায় বল নিয়ে এগোতে গিয়ে সুলিভান পড়ে যাওয়ার পর ফ্রের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।
ম্যাচের একেবারে শেষ দিকে উত্তেজনা আরও বাড়ে। বলের বাইরে আলাদা এক দফা হাতাহাতিতে লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান। পরে অবশ্য স্বাধীন পর্যালোচনা প্যানেলের সিদ্ধান্তে কাভানের লাল কার্ড, এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা বাতিল করেছে এমএলএস।
মাঠে ফিরেই গোল রোনালদোর, ভাঙলেন ইব্রার রেকর্ড