নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দন
· Prothom Alo

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ফ্রান্স দূতাবাস ও সুইজারল্যান্ড দূতাবাস।
Visit grenadier.co.za for more information.
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকার ফ্রান্স দূতাবাস ও সুইজারল্যান্ড দূতাবাস নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়। এর আগে ঢাকার চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন মির্জা ফখরুলকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, শপথ শুক্রবার সন্ধ্যায়গতকাল বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। আজ শুক্রবার সন্ধ্যায় মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ নেবেন। তিনি হবেন দেশের ২৪তম রাষ্ট্রপতি।
ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ়, গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মির্জা ফখরুল পেলেন ২৫৫ ভোট, অলি আহমদ ৮৮সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন। দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে আগ্রহী সুইজারল্যান্ড।
রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে কি