বর্ষা উৎসবে বন্ধুত্বের জয়গান ও সচেতনতার বার্তা

· Prothom Alo

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বর্ষা উৎসব

বৃক্ষরোপণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, ক্লাইমেট কুইজ ও বর্ণিল ‘বর্ষা উৎসব ১৪৩৩’-এর মধ্য দিয়ে পরিবেশ ও জলবায়ু সচেতনতা কার্যক্রমের সমাপ্তি টেনেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বন্ধুসভা।

Visit h-doctor.club for more information.

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির সমাপনী হিসেবে ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘বর্ষা উৎসব ১৪৩৩’। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে নাচ, গান, আবৃত্তি, কৌতুক ও নাটকের পরিবেশনায় মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ

সমাপনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে বন্ধুসভার বর্তমান ও সাবেক সদস্য এবং কেন্দ্রীয় পর্ষদ ও ঢাকা মহানগর বন্ধুসভার প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাক আদি এবং ঢাকা মহানগর বন্ধুসভার মৌরি বিনতে আজাদ ও আকিফ বিন সাঈদ।

অনুষ্ঠানের একপর্যায়ে গত ৮ আগস্ট গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে অনুষ্ঠিত ‘ক্লাইমেট কুইজ’-এর ছয়জন বিজয়ীর হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

নৃত্য পরিবেশনা

গাকৃবি বন্ধুসভার সাধারণ সম্পাদক রওনক ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এর অধিকাংশ কার্যক্রম ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম আরও দুই সপ্তাহ চলবে, যেখানে পাঁচ শতাধিক চারা রোপণের পরিকল্পনা রয়েছে।’

সভাপতি জামি আল হাসিন বলেন, ‘সংস্কৃতিচর্চার পাশাপাশি মানবিক ও পরিবেশ সচেতনতাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিগগিরই আমরা আমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক ম্যাগাজিন প্রকাশের কাজ শুরু করব। পাশাপাশি চলবে বিভিন্ন দক্ষতাভিত্তিক সেশন।’

অনুষ্ঠান শেষে সবাই

এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বিজ্ঞান ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ আয়োজন করে গাকৃবি বন্ধুসভা। ৭ জুলাই অনুষ্ঠিত এ কর্মসূচিতে কলেজ প্রাঙ্গণে ১০০টি গাছের চারা রোপণ করা হয়। এর আগে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তী সময়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে আয়োজন করা হয় ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা ও ক্লাইমেট কুইজ। প্রাথমিক ও মাধ্যমিক—দুটি বিভাগে অনুষ্ঠিত এ কুইজে মোট ছয়জন শিক্ষার্থী বিজয়ী হয়। একই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেড় শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা প্রদান

বৃক্ষরোপণ থেকে শুরু করে সচেতনতামূলক আলোচনা, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কুইজ এবং সাংস্কৃতিক আয়োজন—পুরো কার্যক্রমের মধ্য দিয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করেছে গাকৃবি বন্ধুসভা।

দপ্তর সম্পাদক, গাকৃবি বন্ধুসভা

গান পরিবেশনা

Read full story at source