কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
· Prothom Alo

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
Visit turconews.click for more information.
অভিযুক্ত ব্যক্তির নাম জজ মিয়া (৫৫)। তিনি উপজেলার একটি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়ির পাশের জমিতে লাকড়ি শুকাতে যায়। জজ মিয়া তখন তার মুখে গামছা পেঁচিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিসের মাধ্যমে ঘটনাটি মীমাংসার প্রস্তাব দেন বলে অভিযোগ। তাঁরা শিশুটির বাবাকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেন এবং অভিযুক্ত জজ মিয়াকে ছাড়িয়ে নিয়ে যান।
শিশুটির বাবাজজ মিয়া আগেও এলাকায় এমন ঘটনা ঘটিয়েছে। ৫০ হাজার টাকার বিনিময়ে মামলা না করার জন্য আমাদের নানাভাবে সামাজিক চাপ দেওয়া হচ্ছিল।শিশুটির বাবা বলেন, ‘জজ মিয়া আগেও এলাকায় এমন ঘটনা ঘটিয়েছে। ৫০ হাজার টাকার বিনিময়ে মামলা না করার জন্য আমাদের নানাভাবে সামাজিক চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু আমি এই প্রস্তাবে রাজি হইনি। এখন অভিযোগ দেওয়ায় জজ মিয়ার লোকজনেরা আমাদের হুমকি দিচ্ছে।’
লিখিত অভিযোগ পাওয়ার কথা জানান কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন। তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুটির শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’