উত্তরায় পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

· Prothom Alo

রাজধানীর উত্তরায় একটি পেট্রলপাম্পের প্রায় সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত অস্ত্র, গুলি, অন্যান্য সরঞ্জাম ও ছিনতাই হওয়া টাকার একটি অংশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

রাতে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী প্রথম আলোকে বলেন, আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।

Visit sportbet.rodeo for more information.

পুলিশ জানায়, গত রোববার সকালে রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় বিমানবন্দর সড়কে ক্রাউন প্লাজার সামনে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। উত্তরায় অবস্থিত ডিএল পেট্রলপাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তাঁর মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। ছিনতাইয়ের ঘটনায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, ছিনতাই হওয়া ১ কোটি ২১ লাখ টাকা ডিএল পেট্রলপাম্পের।

মামলার অভিযোগে বলা হয়েছে, রোববার সকালে পাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানের চালক খোরশেদ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাতজন তাঁদের কাভার্ড ভ্যানের গতি রোধ করেন। পরে পিস্তলের মুখে এবং আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাঁরা আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যান। পরে সেলিমুজ্জামান, খোরশেদসহ আশপাশের লোকজনের সহায়তায় আহত আল আমিনকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিদিন একই সময়ে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানতে পারেন।

Read full story at source