অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নার্ভাস থাকবে, কেন এমন মনে করেন পন্টিং

· Prothom Alo

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষ হয়েছে। দুই দিনের ছয় সেশনের কোনোটিতেই অস্ট্রেলিয়া এগিয়ে থাকতে পারেনি বাংলাদেশের চেয়ে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে অবিশ্বাস্য এমন ঘটনাই ঘটিয়েছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়া এখন এমনই চাপে, সাবেক অধিনায়ক রিকি পন্টিংও তা মেনে নিচ্ছেন।    

ডারউইন টেস্টে প্রথম দুই দিন শেষে এখন চাপে অস্ট্রেলিয়াই। তৃতীয় দিনেও যে স্বাগতিকেরা চাপে থাকবে, এই সিরিজে চ্যানেল সেভেনের হয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংও মনে করেন তেমনই, ‘আমি সত্যিই মনে করি তারা (অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা) এখানে নার্ভাস থাকবে।’

Visit sports24.club for more information.

কারণটাও পরে ব্যাখ্যা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক, ‘এটা এমন একটা ম্যাচ যেখানে সবাই হয়তো ভেবেই এসেছিল যে তারা বাংলাদেশকে সহজে গুঁড়িয়ে দেবে। কিন্তু এই মুহূর্তে তারা (অস্ট্রেলিয়া) পুরোপুরি পিছিয়ে পড়েছে। টপ অর্ডারের দু-একজন ব্যাটসম্যান ইতিমধ্যে চাপে আছে, আর সামনের দু-এক দিনে তাদের কয়েকজনের ক্যারিয়ারে সম্ভবত এর চেয়ে বড় আর কোনো মুহূর্ত আসবে না, তাই তারা নার্ভাস থাকবে।’

গতকাল হাসান মাহমুদের ৬ উইকেটে ভর করে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানেই অলআউট করেছে বাংলাদেশ। পরে নিজেদের প্রথম ইনিংসে তানজিদ হাসানের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান করেছে সফরকারীরা। এখন পর্যন্ত ১৫৩ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের যে বড় পরীক্ষা দিতে হবে, সেটিও মনে করিয়ে দিয়েছেন পন্টিং, ‘ম্যাচটি জেতার মতো নিরাপদ অবস্থানে যেতে হলে সামনে আরও অনেক রান তুলতে হবে, যা বেশ কঠিন। তাই আগামীকাল সকালের একদম শুরুতেই এই অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডারের মানসিকতা, মান ও দক্ষতা সম্পর্কে আমরা খুব ভালো একটা ধারণা পেয়ে যাব বলেই আমার মনে হয়।’

এ ক্ষেত্রে অবশ্য প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে উইকেট ব্যাটসম্যানদের জন্য সহজ থাকবে বলেও মনে করেন পন্টিং, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে; প্রথম ইনিংসের তুলনায় এখন এটাকে অনেক ভালো মনে হচ্ছে।’

গিলক্রিস্টের প্রশংসা, ডারউইনে ভালো খেলার রহস্য জানালেন তানজিদ

Read full story at source