বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশ
· Prothom Alo
বিদ্যুৎ সাশ্রয়ে সরকার দেশের সব বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচি পরিবর্তন করে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করেছে। একই সাথে সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিজনিত বৈশ্বিক জ্বালানিসংকটের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর হয়েছে। খাবারের দোকান, হাসপাতাল ও জরুরি সেবাসমূহ এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
Visit betsport.cv for more information.