গ্যাস–সংকটে শিল্পের উৎপাদন ব্যাহত

· Prothom Alo

গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের কুতুবপুরের আইএফএস টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের ডাইং মেশিনগুলো স্বাভাবিকভাবে চলছে না। এতে কারখানাটির উৎপাদন নেমে এসেছে অর্ধেকের নিচে। কর্মকর্তারা জানান, উৎপাদন সচল রাখতে যেখানে গ্যাসের চাপ প্রয়োজন ২০ পিএসআই, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র ৪ থেকে ৫ পিএসআই। ফলে যন্ত্রের পাশে বসে ও অপেক্ষা করে সময় কাটছে শ্রমিকদের।

গ্যাসের স্বল্প চাপের এই প্রভাব শুধু নারায়ণগঞ্জে নয়, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলেও পড়েছে। গাজীপুর, সাভার, আশুলিয়া, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় গ্যাসনির্ভর শিল্পকারখানায় উৎপাদন কমেছে, কোথাও কোথাও বন্ধ রয়েছে উৎপাদন।

Visit librea.one for more information.

গ্যাসের চাপ কম থাকায় ডাইং বিভাগের ফিনিশিং সেকশনের মেশিন বন্ধ। যন্ত্রের পাশে বসে ও দাঁড়িয়ে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। গ্যাসের চাপ স্বাভাবিক না থাকায় ডাইং মেশিনের কাজ ব্যাহত হচ্ছে। যন্ত্রের পাশে দাঁড়িয়ে আছেন এক শ্রমিক। চলছে না ফিনিশিং সেকশনের মেশিন। উৎপাদন বন্ধ থাকায় যন্ত্রের পাশে হিসাবের কাজ করছেন দুই শ্রমিক। সারিবদ্ধ ডাইং বিভাগের বেশির ভাগই মেশিনই পড়ে আছে অলস। গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। মেশিন চালু না থাকায় কাপড়ের স্তূপের ওপর বসে সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। ডাইং মেশিনের নিয়ন্ত্রণ প্যানেল। গ্যাসের চাপ কম থাকায় কারখানার ডাইং ইউনিট স্বাভাবিক গতিতে চালানো যাচ্ছে না।

Read full story at source