কে সবচেয়ে ভালো বোঝে নারীর মন? দেখুন কী বললেন এই লাস্যময়ী অভিনেত্রী

· Prothom Alo

লাস্যময়ী এই অভিনেত্রীর নতুন লুক মানেই চমকপ্রদ কিছু। বোল্ড আউটফিট আর আকর্ষণীয় মেকওভারে তিনি নজর কাড়েন সবসময়। এবার স্ট্র্যাপলেস গাউন আর হীরার গয়নায় দ্যুতি ছড়িয়েছেন নুসরাত ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, ডায়মন্ডস আন্ডারস্ট্যান্ড বেটার দ্যান মোস্ট মেন ডু। অর্থাৎ বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই নারীর মন বেশি ভালো বোঝে। আসলে হীরার সঙ্গে নারীর আছে এক গভীর সম্পর্ক। হীরার গয়না আভিজাত্যের সঙ্গে সঙ্গে দেয় আত্মবিশ্বাসের অনুভূতি। আর সেটিই নারীকে সবচেয়ে বেশি ভালোলাগা দেয় ভেতর থেকে।

Visit freshyourfeel.org for more information.

কালো গাউনে ভরপুর আভিজাত্য ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া বডিকন গাউনের নিচে মারমেইড স্টাইল কাটস্ট্র্যাপলেস এই গাউনটিতে আবেদনময় লাগছে নুসরাত ফারিয়াকে তবে সোনা নয়, সোনায় সোহাগা হয়েছে হীরার চোকার, দুল ও রতনচূড়। সঙ্গে আছে সবুজ পাথর। কি-হোল ফ্রেমে ভিনটেজ হলিউডের সেলুলয়েডে দেখা পাওয়া ডিভা লাগছেন এই অভিনেত্রীআলো আঁধারিতে স্লিক আপডু হেয়ারস্টাইলের পারিপাট্য চোখ এড়াচ্ছে না ম্যাট ন্যুড গোলাপি লিপস, ড্রামাটিক মাসকারা, মভ শ্যাডি আর স্মুদ সফট গ্ল্যাম মেকওভারে মোহনীয় নুসরাত ফারিয়া আলো ঝলমলে আবহেও হীরার দ্যুটি ম্লান হচ্ছে না। আর তাতেই সম্পূর্ণ হয়েছে এই লাস্যময়ী অভিনেত্রীর আত্মবিশ্বাসী লুক

ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রাম

ফটোগ্রাফি: রেহনুমা সুরাইয়া

গয়না: আমিশে বিডি

পোশাক: মায়া ঢাকা

প্রোডাকশন: টার্ন আপ স্টুডিও

Read full story at source