জলের বুকে বিশ্বসেরাদের লড়াই

· Prothom Alo

সিডনির অ্যাকোয়াটিক সেন্টারে ওয়াটার পোলো বিশ্বকাপ ফাইনালসে জমে উঠেছে লড়াই। পুরুষদের সেমিফাইনালে অস্ট্রেলিয়া–হাঙ্গেরি ও ইতালি–গ্রিসের রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি নারীদের বিভাগে ব্রোঞ্জ জিতে উচ্ছ্বাসে ভেসেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মাঠের উত্তাপ, পানির লড়াই আর জয়ের আনন্দ—সব মিলিয়ে ছবিতে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস ওয়াটার পোলো বিশ্বকাপের বেশ কিছু মুহূর্ত।

Visit esporist.org for more information.

পুরুষদের সেমিফাইনালে হাঙ্গেরির বিপক্ষে গোল করে উচ্ছ্বাস প্রকাশ করছেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ বার্নস। সিডনি অ্যাকোয়াটিক সেন্টার, সিডনি, ২৫ জুলাইপুরুষদের সেমিফাইনালে বলের দখল নিয়ে লড়াই করছেন অস্ট্রেলিয়ার চার্লি নেগাস (ডানে) ও হাঙ্গেরির গার্গো জালাঙ্কি। সিডনি অ্যাকোয়াটিক সেন্টার, সিডনি, ২৫ জুলাইগ্রিসের আলেকজান্দ্রোস পাপানাস্তাসিউর শট ঠেকানোর চেষ্টা করছেন ইতালির ভিনচেনজো ডলসে (বাঁয়ে) ও গোলরক্ষক জিয়ানমার্কো নিকোসিয়া। সিডনি অ্যাকোয়াটিক সেন্টার, সিডনি, ২৫ জুলাইগ্রিসের বিপক্ষে গোল করার পর সতীর্থ ফিলিপ্পো ফেরেরোর (বাঁয়ে) সঙ্গে উদ্‌যাপন করছেন ইতালির ভিনচেনজো ডলসে। সিডনি অ্যাকোয়াটিক সেন্টার, সিডনি, ২৫ জুলাইপুরুষদের সেমিফাইনালে বলের জন্য লড়াই করছেন হাঙ্গেরির পিটার সোলাই (ডানে) ও অস্ট্রেলিয়ার নিকোলাস কনস্টান্টিন-বিকারি। সিডনি অ্যাকোয়াটিক সেন্টার, সিডনি, ২৫ জুলাইগোলের উদ্দেশে শট নিচ্ছেন ইতালির মারিও দেল বাসো (বাঁয়ে), তাঁকে চ্যালেঞ্জ করছেন গ্রিসের দিমিত্রিওস স্কুমপাকিস। সিডনি অ্যাকোয়াটিক সেন্টার, সিডনি, ২৫ জুলাই পুরুষদের সেমিফাইনালে ইতালির বিপক্ষে খেলছেন গ্রিসের ইয়োয়ানিস আলাফ্রাগকিস। সিডনি অ্যাকোয়াটিক সেন্টার, সিডনি, ২৫ জুলাইনারীদের বিভাগে রাশিয়াকে হারিয়ে ব্রোঞ্জপদক জয়ের পর উচ্ছ্বাসে মাতেন অস্ট্রেলিয়ার টিলি কিয়ার্নস (ডানে) ও অ্যাবি অ্যান্ড্রুজ। সিডনি অ্যাকোয়াটিক সেন্টার, সিডনি, ২৬ জুলাইব্রোঞ্জপদক জয়ের আনন্দে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার নারী ওয়াটার পোলো দলের খেলোয়াড়েরা। সিডনি অ্যাকোয়াটিক সেন্টার, সিডনি, ২৬ জুলাই

Read full story at source