লক্ষ্মীপুর মাতিয়ে টিভিতে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’, থাকছে একাধিক চমক
· Prothom Alo
নব্বইয়ের দশক থেকেই স্টুডিওর চার দেয়াল পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ‘ইত্যাদি’ ধারণ করে আসছেন হানিফ সংকেত। লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটনের সম্ভাবনা এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা গল্প দর্শকের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় এবার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে লক্ষ্মীপুরে। ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে পর্বটি। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
Visit asg-reflektory.pl for more information.
অনুষ্ঠানটির নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে।
‘ইত্যাদি’তে থাকছে দুটি বিশেষ গান। গেয়েছেন লক্ষ্মীপুরের শিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুলজেলার ইতিহাস ও ঐতিহ্যকে উপজীব্য করে লক্ষ্মীপুর সদর উপজেলার শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবাহী নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ। অনুষ্ঠান ধারণকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে ছিল উৎসবের আবহ। দুপুরের পর থেকেই দর্শকেরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুধু সদর উপজেলা নয়, জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকেও নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন।
এবারের ‘ইত্যাদি’তে থাকছে দুটি বিশেষ গান। গেয়েছেন লক্ষ্মীপুরের শিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ। অন্যদিকে, প্রতিবারের মতো এবারও থাকছে জেলার পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে গানটির সঙ্গে এস কে জাহিদের কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
দর্শক পর্বে লক্ষ্মীপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শককে নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে তাঁরা লক্ষ্মীপুরেরই কৃতী সন্তান, বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে অভিনয়ে অংশ নেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার।
অনুষ্ঠানে থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপসাক্ষাৎকারে তিনি এভারেস্ট অভিযানের স্মৃতি ও ‘ইত্যাদি’ নিয়ে নিজের অনুভূতির কথা বলেছেন।
প্রতিবারের মতো এবারও থাকছে কয়েকটি মানবিক ও তথ্যভিত্তিক প্রতিবেদন। লক্ষ্মীপুরের বিস্তীর্ণ সয়াবিনখেত, নারকেল ও সুপারিবাগান, জেলার ইতিহাস-ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে জেলার একটি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে শিক্ষামূলক প্রতিবেদন। পাশাপাশি নদীভাঙন ও নদীকেন্দ্রিক জীবিকার পরিবর্তনে নিঃস্ব হয়ে পড়া এক মাঝির জীবনসংগ্রাম নিয়েও থাকছে একটি মানবিক প্রতিবেদন। বিদেশি পর্বে তুলে ধরা হবে প্রথম বিশ্বযুদ্ধফেরত সৈনিকদের উদ্যোগে নির্মিত বিশ্বের অন্যতম দর্শনীয় উপকূলীয় সড়ক এবং দীর্ঘতম যুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘গ্রেট ওশান রোড’।
অনুষ্ঠানে থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ। পাশাপাশি নিয়মিত ‘চিঠিপত্র’ পর্বের সঙ্গে থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে একাধিক ব্যঙ্গাত্মক নাট্যাংশ। নাট্যাংশগুলোয় অভিনয় করেছেন আবদুল আজিজ, সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকা, মুকিত জাকারিয়া, কামাল বায়েজিদ, আজম খান, আবদুল্লাহ রানা, জিল্লুর রহমান, বড়দা মিঠু, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, নূরে আলম নয়ন, সুজাত শিমুলসহ আরও অনেকে।