শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনীপ্রধান

· Prothom Alo

নবনিযুক্ত নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ শুক্রবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনীপ্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরবর্তী সময়ে তিনি নৌসদর দপ্তরে যান। সেখানে পৌঁছালে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ তাঁকে অভ্যর্থনা জানান।

Visit amunra-opinie.pl for more information.

এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন করেন। অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খোন্দকার মিসবাহ উল আজীম গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

নৌবাহিনীর নবনিযুক্ত প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমাসহ সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী, আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তুলতে নৌবাহিনীপ্রধান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার, রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ নৌবাহিনীপ্রধান।

Read full story at source