ময়মনসিংহে ব্রহ্মপুত্রে ভেসে এল কফিন, কৌতূহল–আতঙ্ক

· Prothom Alo

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে একটি খালি কফিন ভেসে আসে। গতকাল সোমবার সকাল আটটার দিকে উপজেলার মরিচারচর (টানমলামারি) গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে আশপাশের লোকজন কৌতূহলী হন। ছড়িয়ে পড়ে আতঙ্ক।

উজানের দিক থেকে স্রোতের টানে কফিনটি ভেসে এসেছে বলে ধারণা স্থানীয় বাসিন্দা ইব্রাহীম খলিলের।

পরে স্থানীয় বাসিন্দা আবদুল আউয়াল কৌতূহলবশত কফিনটি নদী থেকে তুলে বাড়িতে নিয়ে যান। খুলে দেখেন, ভেতরে কিছু নেই। এলাকাবাসীর পরামর্শে তিনি কফিনটি আবার নদীতে ভাসিয়ে দেন। তিনি বলেন, ‘প্রথমে না বুঝেই কফিনটি বাড়িতে নিয়ে গিয়েছিলাম।’

Visit palladian.co.za for more information.

উজানের দিক থেকে স্রোতের টানে কফিনটি ভেসে এসেছে বলে ধারণা স্থানীয় বাসিন্দা ইব্রাহীম খলিলের। তবে এটি কোথা থেকে এসেছে বা কেন নদীতে ছিল, সে বিষয়ে কোনো তথ্য তাঁদের জানা নেই। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে চলে নানা আলোচনা। অনেকে আতঙ্কিত বলে তাঁর ভাষ্য।

আবদুল আউয়াল, স্থানীয় বাসিন্দাপ্রথমে না বুঝেই কফিনটি বাড়িতে নিয়ে গিয়েছিলাম।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। স্থানীয়ভাবে একটি খালি কফিন নদীতে ভেসে আসার তথ্য পুলিশ জানতে পেরেছে। পরে কফিনটি আবার নদীতে ভাসিয়ে দিলে স্রোতের সঙ্গে অন্যত্র চলে যায়।

Read full story at source