রাজধানীর সবুজবাগে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১

· Prothom Alo

রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Visit umafrika.club for more information.

গতকাল সোমবার দিবাগত রাতে সবুজবাগের নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি টিনশেড বাড়িতে পুলিশ এই অভিযান চালায়।

সবুজবাগ থানার পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯৯ বোতল (৬৩ দশমিক ৩৭৫ লিটার) মদ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

পুলিশ আরও জানিয়েছে, অভিযানের সময় ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজবাগ থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে।

Read full story at source