সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

· Prothom Alo

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের সেই অবিশ্বাস্য জয় নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না।

গত মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত সেই ম্যাচের রেফারিদের তীব্র সমালোচনা করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে কিছু মেইল পাঠানো হয় সাংবাদিকদের কাছে। তবে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ দ্রুতই বিষয়টি পরিষ্কার করেছে। তাদের দাবি, তারা এক ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে এবং ওই মেইলগুলো তাদের নয়।

Visit sport-tr.bet for more information.

মিসরের বিপক্ষে একসময় ২-০ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা।

এই হারের পর ক্ষুব্ধ মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে রেফারি ও ম্যাচ অফিশিয়ালদের বিশ্বকাপ থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক দাবি জানায়। তাদের অভিযোগ, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর দল আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্ব করেছেন।

এরই মধ্যে নতুন বিতর্ক উসকে দেয় আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’। তারা জানায়, ম্যাচের পর এএফএর অফিশিয়াল মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কিছু মেইল পাঠানো হয়।

সেখানে লেখা ছিল, ‘আর্জেন্টিনা জেতেনি’ এবং এই ফলাফল আসলে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল’। সংবাদমাধ্যমটি আরও জানায়, এএফএর অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার পেছনে রয়েছে। ওই মেইলগুলোতে মিসরের ফুটবলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করা হয়েছিল।

পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত এক আনুষ্ঠানিক বিবৃতি দেয় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে বলা হয়, ‘আমরা সবাইকে জানাতে চাই যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ই–মেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। এই মেইলগুলো আমাদের দলের কেউ তৈরি করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।’

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

একই সঙ্গে এএফএ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, ‘সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে—তা এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি। আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে শঙ্কা প্রকাশ করছি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি।’

বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস, এক টুকরার দাম ৫৫ হাজার টাকা

আটলান্টার সেই ম্যাচে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে রূপকথা লেখার অপেক্ষায় ছিল মিসর। কিন্তু ম্যাচের মাত্র ১১ মিনিট বাকি থাকতে ক্রিস্টিয়ান রোমেরো গোল করে আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান। এর ঠিক পাঁচ মিনিট পর লিওনেল মেসি গোল করে দলকে সমতায় ফেরান। আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনার ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি মিসরের কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার ওপর রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে তিনি বলেছিলেন, ‘আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, আমরা অবিচারের শিকার হয়েছি। সম্ভবত তারা বিশ্ব চ্যাম্পিয়নদের এই টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চেয়েছিল। হয়তো তারা চেয়েছিল, মেসি যেন প্রতিযোগিতায় টিকে থাকে। বিশ্ব চ্যাম্পিয়নরা সব স্তর থেকেই সুবিধা পেয়েছে। এই ফলাফলের পেছনে আর্জেন্টিনার পক্ষ থেকে একটা অদৃশ্য চাপ কাজ করেছে বলে মনে হচ্ছে।’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

Read full story at source