প্রিয় তারকাদের একঝলক দেখার আগ্রহ ভক্তদের চিরকালীন। আগের দিনে ম্যাগাজিন, ভিউকার্ড, পোস্টার আর সংবাদপত্রে প্রকাশিত ছবিই ছিল ভরসা। আর এখন সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তারকাদের নতুন নতুন লুক যেন মুহূর্তেই পৌঁছে যায় আমাদের হাতের মুঠোয়। তাই কোন অনুষ্ঠানে কে কী পরলেন, কোন ফটোশুটে কার সাজ সবচেয়ে বেশি নজর কাড়ল—এসব নিয়েই চলে বিস্তর আলোচনা। তবে ওয়েস্টার্ন কিংবা ফিউশন পোশাকের ভিড়েও শাড়িতে দেশি তারকাদের আবেদন যেন অন্য রকম। আর তার সঙ্গে যদি থাকে এমন আবেদনময় ডিজাইনের ব্যাকলেস ব্লাউজ, তবে হৃদয়ে কাঁপন ধরতে সময়ে লাগে না।
Visit turconews.click for more information.
স্নিগ্ধা চৌধুরী
আকাশি শিয়ার জর্জেটের শাড়ি পরেছেন স্নিগ্ধা চৌধুরী। আকর্ষণ বাড়িয়েছে ব্যাকলেস স্লিভলেস ম্যাচিং ব্লাউজ
মন্দিরা চক্রবর্তী
রয়্যাল ব্লু রঙের বাটিক শাড়িতে মন্দিরা চক্রবর্তী যেন এক অপ্সরা। শাড়ির সঙ্গে পিঠে ফিতা বাঁধা কাটআউট ব্যাকলেস ব্লাউজ তাঁর লুকে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া ও আবেদন
বিদ্যা সিনহা মিম
জমকালো সিকুইন শাড়ির সঙ্গে কাটআউট ডিজাইনের মেটালিক-স্ট্র্যাপড ব্যাকলেস ব্লাউজের গ্ল্যাম লুকে বিদ্যা সিনহা মিমএই লুকে পরেছেন ব্লক প্রিন্টের শাড়ি। এর সঙ্গে কন্ট্রাস্ট করে পরা সাদা চিকনকারি ব্লাউজটি পুরো লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা। হল্টার-নেক স্টাইলের এই ব্যাকলেস ব্লাউজের কারণেই সাধারণ একটি শাড়িও হয়ে উঠেছে অসাধারণ ও স্টাইলিশ
তানজিয়া মিথিলা
সবুজ শাড়ির সঙ্গে ডিপ-কাট ব্যাকলেস মেরুন ব্লাউজে আবেদনময়ী লুকে ধরা দিলেন তানজিয়া মিথিলা
তানজিন তিশা
প্যাস্টেল মিন্ট জর্জেটের রুপালি কারুকাজ করা শাড়িতে দারুণ লাগছে তানজিন তিশাকে। তবে নজর কেড়েছে তাঁর ব্যাকলেস ব্লাউজ, যার পেছনের খোলা অংশে মুক্তার লহরের নকশা যোগ করেছে বাড়তি আভিজাত্য
নাজিফা তুষি
কালো রঙের ক্ল্যাসিক শাড়ির সঙ্গে নাজিফা তুষির কাস্টমাইজড ব্যাকলেস ব্লাউজটি সবচেয়ে বেশি নজর কাড়ছ। মেটালিক সাপের মোটিফ ও চেইন ডিটেইলে সাজানো এই সাহসী ব্লাউজ তাঁর লুকে যোগ করেছে আলাদা আবেদন
টয়া
সাদা রঙের এমব্রয়ডারি ও পুঁতির কাজ করা শাড়ির সঙ্গে ম্যাচিং হেভি-ওয়ার্ক ব্লাউজে টয়া যেন এক অপ্সরা। চিকন ফিতার এই ব্যাকলেস ব্লাউজটি তাঁর লুকে আলাদা মাত্রা দিয়েছে
ভাবনা
পাউডার ব্লু রঙের জামদানি শাড়ি আর ম্যাচিং স্লিভলেস ব্লাউজে মোহময় লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী ভাবনা। তাঁর ব্যাকলেস ব্লাউজে বডি জুয়েলারির আমেজে করা জামদানি কাটাই কাজ পুরো সাজে এনে দিয়েছে আলাদা মাত্রা। ঐতিহ্যবাহী জামদানির সঙ্গে আধুনিক নকশার এই ব্লাউজের মেলবন্ধন ভাবনার লুককে করেছে আরও আকর্ষণীয়
মেহজাবীন চৌধুরী
সবার প্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে খুব বেশি কিছু করতে হয় না চোখ জুড়াতে। শ্বেতশুভ্র এই লুকে আকর্ষণের জোয়ার এনেছেন বুদ্ধিদীপ্ত কাটিংয়ের ব্যাকলেস ব্লাউজে
পূজা চেরী
ক্রিম রঙের শাড়ির সঙ্গে ফুল-স্লিভ ব্লাউজে রাজকীয় লুকে ধরা দিয়েছেন পূজা চেরী। ব্লাউজের হাতাজুড়ে মুক্তা ও সিকুইনের কারুকাজ, আর পিঠের গভীর কাটআউট ব্যাকলেস ডিজাইনটি লুকে যোগ করেছে আলাদা আকর্ষণ
Read full story at source