মানি লন্ডারিং মামলায় সেই এনু–রুপনের ১০ বছর কারাদণ্ড, সব সম্পদ বাজেয়াপ্ত

· Prothom Alo

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও তাঁর ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আসামিদের স্থাবর–অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।

Visit newsbetting.club for more information.

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আট আসামিকে খালাস দিয়েছেন আদালত।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সেলিম খান। তিনি বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষ করে আজ এই মামলার রায় ঘোষণা হয়েছে। আদালত আসামিদের ১০ বছরের কারাদণ্ড ও ৬৪ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এ ছাড়া আসামিদের স্থাবর–অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।

মানি লন্ডারিং প্রতিরোধ মামলায় এনু-রুপনের ৭ বছর কারাদণ্ড

আদালত সূত্র জানায়, অবৈধভাবে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপনে হেফাজতে রেখে আড়াল করার অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন র‍্যাব-৩–এর নায়েব সুবেদার রমজান আলী।

তদন্ত শেষে ২০২১ সালের ৮ আগস্ট এনু, রুপন ও তাঁদের আট সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

এর আগে একই আদালতে অর্থ পাচার প্রতিরোধ আইনের আরেকটি মামলায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি এনু ও রুপনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় তাঁদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

এনু-রুপনের ১২৮ ফ্ল্যাট ও ৫১ কোটি টাকার খোঁজ পেয়েছে সিআইডি, অভিযোগপত্র দেবে শিগগিরই

Read full story at source