চাঁদপুর বন্ধুসভার সবুজায়ন কর্মসূচি

· Prothom Alo

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ করেছে চাঁদপুর বন্ধুসভা। গত ২৬ জুন বিকেলে জেলা শহরের বিভিন্ন স্থানে অসংখ্য ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন বন্ধুরা।

Visit betsport.cv for more information.

চাঁদপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক আইনজীবী ইখতিয়ার উদ্দিন, সহসভাপতি রাসেল সালাউদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজসহ বন্ধুসভার অন্য সদস্যরা।

সভাপতি, চাঁদপুর বন্ধুসভা

Read full story at source