সোনার দাম ভরিতে বাড়ল ৪,৩৭৪ টাকা

· Prothom Alo

দেশে সোনার দাম আজ শুক্রবার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার দাম বেড়েছিল ২ হাজার ২১৬ টাকা। তার মানে টানা দুই দিনে সোনার দাম ভরিতে বাড়ল ৬ হাজার ৫৯০ টাকা।

Visit newsbetsport.bond for more information.

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকাল ১০টায় সোনার রুপার নতুন দাম কার্যকর করেছে। রুপার ভরিতে বেড়েছে ১১৭ টাকা। তাতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।

নতুন দাম অনুযায়ী, আজ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) বেড়ে হয়েছে ২ লাখ ২৫ হাজার ৫৫৬ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

গতকালের তুলনায় আজ ২২ ক্যারেটে ৪ হাজার ৩৭৪ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ১৯৯ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ৯১৬ টাকা দাম বেড়েছে।

সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।

সোনার মূল্যবৃদ্ধির মূল কারণ হচ্ছে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি। বিশ্ববাজারের স্পট মার্কেটে আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭১ ডলার হয়েছে। যদিও জুয়েলার্স সমিতির নেতারা বরাবরের মতোই জানিয়েছেন, স্থানীয় বাজারে তেজাবি সোনার দর বৃদ্ধির কারণে দাম সমন্বয়ের কথা বলেছেন।

Read full story at source