মাদক সমাজে অপরাধপ্রবণতা বাড়ানোসহ শৃঙ্খলা নষ্ট করে
· Prothom Alo

‘যেকোনো পরিবার ও সমাজের জন্য মাদক হুমকিস্বরূপ। মাদকাসক্ত ব্যক্তি অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড করতে কোনো দ্বিধা করে না। মাদক সমাজে অপরাধপ্রবণতা বাড়ানোসহ শৃঙ্খলা নষ্ট করে। পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অলিগলি ও পাড়া-মহল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রয়েছে শিক্ষার্থী। মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে তা সমাজে ভয়ংকর রূপ ধারণ করবে।’
Visit mchezo.co.za for more information.
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ঠাকুরগাঁও বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে শহরের চৌরাস্তায় এই কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। এতে বন্ধুসভার সদস্যদের সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক-সংস্কৃতিকর্মী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন ঠাকুরগাঁও বন্ধুসভার জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মাহফুজা ফারিহা।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন।মানববন্ধনে বক্তব্য দেন ঠাকুরগাঁও বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ, সংস্কৃতিকর্মী মাসুদ আহমেদ, আরকে স্টেট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, অভিভাবক আতাউর রহমান, ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মুতাসির মুন, পুষ্টিবিদ লিনা আকতার ও বন্ধুসভার সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব প্রমুখ। তাঁরা বলেন, ‘মাদকমুক্ত জীবন শুধু একটি সুন্দর পরিবার উপহার দেয় না, একটি সুন্দর দেশ ও জাতি উপহার দেয়। দেশের মেরুদণ্ড যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’