বন ফাউন্ডেশনের আয়োজনে পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত
· Prothom Alo

পিছিয়ে পড়া শিশুদের মধ্যে পরিবেশসচেতনতা গড়ে তুলতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘পরিবেশ অলিম্পিয়াড’। শনিবার (২৭ জুন) মানিকনগরের মজার ইশকুল ক্যাম্পাসে ‘গ্রিন মাইন্ডস, ব্রাইট ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজনটি করে ব্রেথ অব নেচার (বন) ফাউন্ডেশন।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে পরিবেশ, প্রকৃতি ও স্বপ্ন নিয়ে প্রাণবন্ত আড্ডায় অংশ নেন পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিল। তিনি নিজের মাউন্ট এভারেস্ট জয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষার্থীদের জন্য প্রদর্শন করা হয় তাঁর এভারেস্ট অভিযানের ডকুফিল্ম। এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি রক্ষা নিয়ে শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।
Visit h-doctor.club for more information.
বক্তারা বলেন, পরিবেশ রক্ষার লড়াইয়ে আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে প্রকৃতিপ্রেম, দায়িত্ববোধ ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
আয়োজকদের মতে, শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন ও দায়িত্বশীল করে তুলতেই এ উদ্যোগ। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল মজার ইশকুল এবং নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল কিশোর আলো।
শেখা জিনিস কেন মানুষ ভুলে যায়