বই কিনে মনিটর, কুইজ জিতে জার্সি
· Prothom Alo

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমে শুরু হয়েছে প্রথমা ডটকম-গিগাবাইট ‘বইয়ের সাথে বিশ্বকাপে’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট বাংলাদেশের সৌজন্যে।
ক্যাম্পেইন সম্পর্কে প্রথমা ডটকমের পক্ষ থেকে জানানো হয়, এই প্রচারণার আওতায় প্রথমা ডটকম থেকে প্রতি সপ্তাহে সর্বোচ্চ টাকার বই কিনে পাওয়া যাবে একটি গিগাবাইট ২৫ ইঞ্চি মনিটর।
Visit syntagm.co.za for more information.
এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ মূল্যের ক্রেতা পাবেন একটি করে ফুটবল ও আর্জেন্টিনা/ব্রাজিল ফুটবল দলের জার্সির রেপ্লিকা। পাঁচ সপ্তাহে মোট পাঁচটি ট্যাব দেওয়া হবে।
এ ছাড়া প্রথমা ডটকমের ফেসবুক পেজে
একটি করে ফুটবল–সংক্রান্ত কুইজ দেওয়া হচ্ছে। লটারির মাধ্যমে প্রতিদিন একজন সঠিক উত্তরদাতাকে উপহার দেওয়া হবে আর্জেন্টিনা/ব্রাজিল ফুটবল দলের জার্সির রেপ্লিকা। কুইজ বিজয়ীদের উপহার নিয়মিত পাঠিয়ে দেওয়া হবে।
বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে ফুটবল ও মনিটর। বিশ্বকাপের পুরো সময়জুড়ে এ আয়োজন চলবে।