আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা বিশ্বব্যাপী তুলে ধরতে চান রাষ্ট্রদূত

· Prothom Alo

ফুটবল ঘিরে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা, তা বিশ্বব্যাপী তুলে ধরতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

Visit freshyourfeel.com for more information.

শনিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মানুষের মধ্যে আর্জেন্টিনার প্রতি যে ব্যাপক ভালোবাসা রয়েছে, তার প্রতি সম্মান জানিয়ে বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এ সময় আইজিপি আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় জোরদার ও নিরাপত্তাবিষয়ক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দেওয়ার বিষয়ে রাষ্ট্রদূতের আগ্রহে সন্তোষ প্রকাশ করেন।

Read full story at source