ধানুশ–ম্রুণালের প্রেম কি ভাঙল

· Prothom Alo

দক্ষিণ ভারতীয় তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে নিয়ে বেশ কিছুদিন ধরেই সম্পর্কের গুঞ্জন চলছিল। যদিও দুজনের কেউই কখনো প্রকাশ্যে সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করার আগেই নাকি তাঁরা আলাদা হয়ে গেছেন।

ধানুশ ও ম্রুণাল ঠাকুর

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের জল্পনার পর ধানুশ ও ম্রুণাল ঠাকুর তাঁদের কথিত সম্পর্কের ইতি টেনেছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, দুজন এখন আলাদা পথে হাঁটছেন। তবে এই বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Visit amunra-opinie.pl for more information.

যদিও ধানুশ বা ম্রুণাল—কেউই কখনো এই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া এবং পারস্পরিক যোগাযোগ নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ‘সন অব সরদার ২’ ছবির প্রিমিয়ারে ধানুশের উপস্থিতির পর জল্পনা আরও জোরালো হয়।

এর আগে ধানুশের ছবি ‘তেরে ইশক ম্যায়’ পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি।

একটি অনুষ্ঠানে একসঙ্গে ধানুশ ও ম্রণাল ঠাকুর

ধানুশের ব্যক্তিগত জীবন
ধানুশ দীর্ঘ ১৮ বছর সংসার করেছেন নির্মাতা ঐশ্বর্য রজনীকান্তর সঙ্গে, যিনি দক্ষিণি তারকা রজনীকান্তর মেয়ে। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই ছেলে—লিঙ্গা ও যাত্রা।

সম্প্রতি ধানুশকে দেখা গেছে ‘কারা’ নামে একটি অ্যাকশন-থ্রিলারে। ছবিটি পরিচালনা করেছেন বিগনেশ রাজা। ছবিতে আরও অভিনয় করেছেন মমিতা বাইজু, কে এস রবিকুমার প্রমুখ।

হৃতিকের সঙ্গে অভিনয়, শঙ্কায় ছিলেন ম্রুণালের সাবেক প্রেমিক

এখন ধানুশ ব্যস্ত ‘ওম’ ছবির শুটিংয়ে। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এ ছবিতে আরও রয়েছেন মামুট্টি, শ্রীলীলা ও সাই পল্লবী। ছবিটি আগামী ১৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে। সেখানে তাঁর সঙ্গে আরও আছেন বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ে।


পিংকভিলা অবলম্বনে

Read full story at source