ভূমি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত
· Prothom Alo

ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১১ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ৪ কর্মী নিয়োগে ১৯ মে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন চলছে। আগামী ১০ জুন বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Visit michezonews.co.za for more information.
চাকরির বিবরণ—
প্রতিষ্ঠানের নাম: ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র
১. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
আবেদনের যোগ্যতা—
*গ্রন্থাগারবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
সরকারি প্রতিষ্ঠান নেবে গবেষণা কর্মকর্তা, বেতন স্কেল ২২,০০০২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা—
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;
*টাইপিংয়ে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা—
*অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
৪. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১টি;
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
অবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী কর্মকর্তা পদে নিয়োগ, পদ ২৪২আবেদনকারী প্রার্থীর বয়স—
২১ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লিডারস প্রোগ্রাম, আবেদন আইইএলটিএস ছাড়াইআবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৬ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১০ জুন ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।