মানিলন্ডারিং প্রতিরোধে ইসলাম যে ব্যবস্থার কথা বলে

· Prothom Alo

ঢাকার এক অভিজাত এলাকায় নতুন ফ্ল্যাট কিনেছেন এক ব্যবসায়ী। কাগজপত্র নিখুঁত, ব্যাংক লেনদেন স্বচ্ছ—স্টেটমেন্ট দেখে কারও বোঝার উপায় নেই যে এতে কোনো ফাঁকফোকর আছে। কিন্তু এর নেপথ্যের গল্পটি ঘুষ, কর ফাঁকি, সম্পদ পাচার আর অবৈধ চুক্তির এক অন্ধকার ইতিহাস।

ব্যাংকের স্টেটমেন্ট স্বচ্ছ থাকলেই কি সম্পদ হালাল হয়ে যায়? এই প্রশ্নই আমাদের এক গভীর বাস্তবতার মুখোমুখি করে। মানিলন্ডারিং শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি একটি নৈতিক প্রতারণা এবং পরকালে ভয়াবহ শাস্তির কারণ। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো হারাম সম্পদকে বৈধতার মুখোশ পরানো।

Visit catcross.org for more information.

মানিলন্ডারিং কী

মানিলন্ডারিং (Money Laundering) শব্দটির আক্ষরিক অর্থ ‘অর্থ ধোলাই’ বা ‘কালো টাকা সাদা করা’। সহজ কথায়, অবৈধ উপায়ে উপার্জিত অর্থকে বিভিন্ন হাতবদল বা লেনদেনের মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা, যাতে মনে হয় সেটি কোনো বৈধ উৎস থেকে এসেছে।

১৯২০-এর দশকে যুক্তরাষ্ট্রে মদ্যপান নিষিদ্ধ থাকাকালীন মাফিয়া ডন আল ক্যাপোন তাঁর অবৈধ ব্যবসার অর্থ বৈধ করতে শহরজুড়ে প্রচুর ‘লন্ড্রোম্যাট’ কিনেছিলেন।

লন্ডারিং শব্দটির উৎপত্তি হয়েছে লন্ড্রি (কাপড় কাচার জায়গা) থেকে। ময়লা কাপড় ধুয়ে যেমন পরিষ্কার করা হয়, তেমনি অপরাধের মাধ্যমে অর্জিত ‘নোংরা’ অর্থকে বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে ‘বৈধ’ করার প্রক্রিয়াকে রূপক অর্থে ‘মানিলন্ডারিং’ বলা হয়।

বলা হয়, শব্দটির নামকরণ হয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগোর মাফিয়াদের হাত ধরে। ১৯২০-এর দশকে যুক্তরাষ্ট্রে মদ্যপান নিষিদ্ধ থাকাকালীন মাফিয়া ডন আল ক্যাপোন (Al Capone) তাঁর অবৈধ ব্যবসার অর্থ বৈধ করতে শহরজুড়ে প্রচুর ‘লন্ড্রোম্যাট’ (স্বয়ংক্রিয় কাপড় ধোয়ার দোকান) কিনেছিলেন।

কৌশলটি ছিল এমন—লন্ড্রোম্যাটে মূলত খুচরা নগদ টাকায় লেনদেন হতো। তিনি তাঁর অবৈধ মদের ব্যবসার টাকা এই লন্ড্রোম্যাটের দৈনিক আয়ের সঙ্গে মিশিয়ে দিতেন। দিনশেষে সেই অর্থকে লন্ড্রি ব্যবসার ‘বৈধ আয়’ হিসেবে ব্যাংকে জমা দিতেন। এখান থেকেই মানিলন্ডারিং শব্দটির উৎপত্তি।

১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে জড়িত ‘ওয়াটারগেট’ স্ক্যান্ডালের সময় সংবাদমাধ্যমে শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ১৯৮২ সালে কলম্বিয়ান ড্রাগ কার্টেলের একটি মামলার রায়ে বিচার বিভাগ প্রথম আনুষ্ঠানিকভাবে এই শব্দটি ব্যবহার করে।

জেফরি রবিনসন তাঁর দ্য লন্ড্রিম্যান বইতে দেখিয়েছেন কীভাবে লন্ড্রোম্যাট থেকে এই পরিভাষাটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, এটি এমন এক প্রক্রিয়া যেখানে অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ অর্থকে বৈধ কোনো বিনিয়োগ বা ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করিয়ে তার অপরাধমূলক উৎস গোপন করা হয়।

মানিলন্ডারিং সাধারণত তিনটি ধাপে সম্পন্ন হয়:

  • ১. প্লেসমেন্ট: অবৈধ টাকা সিস্টেমে ঢোকানো

  • ২. লেয়ারিং : উৎস আড়াল করা

  • ৩. ইন্টিগ্রেশন: বৈধ আয় হিসেবে ব্যবহার করা

পরিবারের জন্য অর্থ খরচ করা যখন ইবাদত

ইসলামি দৃষ্টিকোণ থেকে প্রতিরোধ

পবিত্র কোরআনে মানিলন্ডারিং বিষয়ে সরাসরি উল্লেখ না থাকলেও যেকোনো অবৈধ সম্পদের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে বলা হয়েছে, ‘তোমরা পরস্পরের সম্পদ অগ্রহণযোগ্য উপায়ে ভক্ষণ করো না।’ (সুরা আন-নিসা, আয়াত: ২৯)

মানিলন্ডারিংয়ের মূল ভিত্তিই হলো অগ্রহণযোগ্য উপায়ে সম্পদ উপার্জন।

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ‘তোমরা বিচারকদের কাছে এই উদ্দেশ্যে অর্থ পৌঁছে দিয়ো না যে মানুষের সম্পদের একাংশ জেনেবুঝে অন্যায়ভাবে গ্রাস করবে।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৮)

অর্থ দিয়ে প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদকে বৈধতার রূপ দেওয়া আধুনিক মানিলন্ডারিংয়ের সাধারণ চিত্র। রাসুল (সা.) বলেছেন, ‘যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬৪)

ইসলামের বিধান হলো, অর্থের বাহ্যিক বৈধতা নয়, উৎসই মূল বিষয়। ইসলামি ফিকহ (আইন) অনুযায়ী এটি কয়েকটি হারাম বিষয়ের সমষ্টি: অন্যায় উপার্জন, প্রতারণা, ঘুষ ও তথ্য গোপন।

তিনি আরও বলেছেন, ‘হারাম থেকে গড়ে ওঠা দেহের জন্য জাহান্নামই অধিক উপযুক্ত।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৬১৪)

ইসলামের বিধান হলো, অর্থের বাহ্যিক বৈধতা নয়, উৎসই মূল বিষয়। ইসলামি ফিকহ (আইন) অনুযায়ী এটি কয়েকটি হারাম বিষয়ের সমষ্টি: অন্যায় উপার্জন, প্রতারণা, ঘুষ ও তথ্য গোপন।

এক হাদিসে বলা হয়েছে, ‘পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না এবং হারাম উপায়ে অর্জিত সম্পদ থেকে সদকা গ্রহণ করা হয় না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৪)। এটি প্রমাণ করে যে ইসলামে অবৈধ অর্থকে বৈধ করার কোনো সুযোগ নেই।

ওআইসি-ভুক্ত আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির প্রস্তাবনা অনুযায়ী, মানিলন্ডারিং একটি ‘ফাসাদ ফিল আরদ’ বা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরির নামান্তর এবং এটি ইসলামে সম্পূর্ণ হারাম ও দণ্ডনীয় অপরাধ।

আন্তর্জাতিক ও দেশীয় আইন

বিশ্বব্যাপী মানিলন্ডারিং প্রতিরোধে বিভিন্ন সংস্থা কাজ করছে। এর মধ্যে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এফএটিএফ (FATF- Financial Action Task Force) বিশ্বব্যাপী এএমএল (AML- Anti-Money Laundering) স্ট্যান্ডার্ড নির্ধারণ করে ৪০টি সুপারিশ প্রদান করেছে। এ ছাড়া ব্যাসেল কমিটি ব্যাংকিং খাতে ঝুঁকি নিয়ন্ত্রণে কেওয়াইসি (KYC- Know Your Customer) বাধ্যতামূলক করেছে।

অর্থই কি সব অনিষ্টের মূল

বাংলাদেশেও মানিলন্ডারিং প্রতিরোধে শক্তিশালী আইন রয়েছে। যেমন: ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’। এই আইনের অধীনে শাস্তির পাশাপাশি সম্পদ জব্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ করে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর মাধ্যমেও ব্যাংকগুলোতে কেওয়াইসি, এসটিআর (STR- Suspicious Transaction Report) ও সিডিডি (CDD- Customer Due Diligence) বাধ্যতামূলক করা হয়েছে।

চূড়ান্ত সমাধান

মানুষ কেন মানিলন্ডারিং করে? কোরআনের আলোকে এর অন্যতম কারণ দারিদ্র্যের ভয়। বলা হয়েছে, ‘শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়; আর আল্লাহ তোমাদের তাঁর পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন।’ (সুরা বাকারা, আয়াত: ২৬৮)

কোরআন, সুরা তাকাসুর, আয়াত: ১-২প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও।)

এ ছাড়া সম্পদের লোভ মানুষকে বেপরোয়া করে তোলে। আল্লাহ বলেন, ‘প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও।’ (সুরা তাকাসুর, আয়াত: ১-২)

মানিলন্ডারিং প্রতিরোধে ইসলামি ব্যবস্থার কিছু সমাধান হলো:

  • আল্লাহভীতি: শুধু আইনের ভয় নয়, আল্লাহর ভয়ই পারে মানুষকে অপরাধ থেকে দূরে রাখতে।

  • স্বচ্ছ লেনদেন: কোরআন নির্দেশ দিয়েছে, ‘যেকোনো লেনদেন লিখে রাখো।’ (সুরা বাকারা, আয়াত: ২৮২)। স্বচ্ছ ডকুমেন্টেশন মানিলন্ডারিং প্রতিরোধ করে।

  • আমানতদারিতা: ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত তার প্রাপকের কাছে ফিরিয়ে দিতে।’ (সুরা নিসা, আয়াত: ৫৮)।

  • জাকাত ব্যবস্থা: এটি অবৈধ সম্পদ জমা হওয়ার প্রবণতা কমায় এবং অর্থের সুষম সঞ্চালন নিশ্চিত করে।

যেখানে পার্থিব আইন ব্যর্থ হয়, সেখানে পরকালের হিসাবদিহিতা ও তাকওয়াভিত্তিক ব্যবস্থাই পারে সমাজকে মানিলন্ডারিংমুক্ত করতে।

  • মুজাহিদ হুসাইন ইয়াসীন: শরিয়াহ অডিটর, এনসিসি ব্যাংক পিএলসি

মালিক খুঁজে না পেলে অবৈধ সম্পদ থেকে দায়মুক্তির পথ কী

Read full story at source