মিরপুর টেস্টে স্লো ওভার রেটে জরিমানা ও ৮ পয়েন্ট কাটা পাকিস্তানের
· Prothom Alo

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে বড় শাস্তির মুখে পড়েছে পাকিস্তান। দলটিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।
Visit betsport24.es for more information.
সময় অপচয়ের বিষয়টি বিবেচনায় নেওয়ার পরও পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার পিছিয়ে ছিল। মিরপুর টেস্টে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি নির্ধারণ করেছেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসাবে ৮ ওভারের জন্য পাকিস্তান দলের সবার ৪০ শতাংশ জরিমানা হয়েছে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট নীতিমালার ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ১ পয়েন্ট করে পেনাল্টি বা জরিমানা করা হয়। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল পয়েন্ট টেবিল থেকে পাকিস্তানের ৮টি মূল্যবান পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
পাকিস্তান দলে সবার জরিমানা করা হয়পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন। তাই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ তোলেন।
গত মঙ্গলবার শেষ হওয়া মিরপুর টেস্টে ১০৪ রানে জেতে বাংলাদেশ। দুই টেস্টের এই সিরিজে সিলেটে আগামীকাল থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
চোটে ছিটকে গেলেন সাদমান, সিলেট টেস্টের দলে জাকির