‘কান’–এর লালগালিচা ঘিরে উচ্ছ্বাস

· Prothom Alo

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ‘কান’–এ চলমান কান ফ্লিম ফেস্টিভ্যালের তৃতীয় দিন (বৃহস্পতিবার) তারকাদের পদচারণ ও দর্শকদের উচ্ছ্বাসে ভরপুর ছিল। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত নির্মাতা, সমালোচক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণচঞ্চল। তারকাদের একনজর দেখতে এবং ছবি তুলতে আগ্রহ যেন লালগালিচাকে ঘিরে। কেউ আসছেন স্বজনদের নিয়ে, কেউবা কোলে করে শিশুদের নিয়ে। আবার কেউ কুকুর বা বিড়ালকে নিয়ে লালগালিচার ছবি তুলতে জড়ো হচ্ছেন সড়কে। নিরাপত্তা নানা বাধা পেরিয়ে একটু সুযোগ পেলেই লালগালিচার সঙ্গে নিজেদের ছবি তুলছেন দর্শকেরা। কানে তারকাদের পদচারণ ও দর্শকদের উচ্ছ্বাস নিয়ে ছবির গল্প।

Visit lebandit.lat for more information.

ছবি তুলতে সিঁড়ি রেখে জায়গা দখল করা হয়েছেশিশুদের নিয়ে লালগালিচা দেখতে আসছেন অভিভাবকেরা হাত উঁচিয়ে ছবি তুলছেন একজন নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ধারণে ব্যস্ত একজন লালগালিচায় নিজের মতো করে খেলতে ব্যস্ত এক শিশু দলে দলে ভিড় করছেন দর্শনার্থীরাভাঙা পা নিয়ে লালগালিচায় এসেছেন একজনলালগালিচার সামনে নাটক তৈরি হচ্ছেপোষা কুকুর নিয়ে লালগালিচা দেখতে এসেছেন দর্শনার্থী লালগালিচার সঙ্গে নিজের বিজনেস কার্ডের ছবি তুলে নিচ্ছেন লালগালিচার সামনে এভাবে ছবি তুলতে ব্যস্ত সবাই লালগালিচার সামনে রাখা নিজের সাইকেলের ছবি তুলে রাখছেন একজন

Read full story at source