মুঠোফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু
· Prothom Alo

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুঠোফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম অতিথি রানি দাশ (১৩)। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
Visit newsbetsport.bond for more information.
অতিথি রানি দাশ ওই এলাকার গোপাল চন্দ্র দাশের মেয়ে। সে স্থানীয় চরফকিরা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। চরফকিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, রাতে মুঠোফোন চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোরী। এ সময় ছিটকে সে ঘরের মেঝেতে পড়ে যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’