ইউএফও নিয়ে সরকারি গোপন নথি প্রকাশ
· Prothom Alo

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত শুক্রবার ভিনগ্রহী যান বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও)–সংক্রান্ত বেশ কিছু গোপনীয় নথি প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একে মার্কিন জনগণের জন্য ‘নজিরবিহীন স্বচ্ছতা’ হিসেবে বর্ণনা করা হলেও বিশ্লেষকদের মতে এর অনেক তথ্যই আগে থেকে জনসমক্ষে ছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অজ্ঞাত বস্তুসংক্রান্ত এসব নথি, ছবি ও ভিডিও প্রকাশের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে। সত্তরের দশকের শেষের দিকে শুরু হওয়া ইউএফও–সংক্রান্ত সরকারি প্রতিবেদন প্রকাশের প্রক্রিয়ায় ট্রাম্প সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হলেন।
Visit sport-tr.bet for more information.
বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার প্রকাশিত প্রায় ১৬০টি নথিতে পরিচিত কিছু ঘটনার নতুন ভিডিও থাকলেও এলিয়েন প্রযুক্তি বা ভিনগ্রহী প্রাণের অস্তিত্বের বিষয়ে কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি।
নথিপত্রগুলোর মধ্যে ১৯৪৭ সালের ‘ফ্লাইং ডিস্ক’–সংক্রান্ত একটি প্রতিবেদন যেমন রয়েছে, তেমনি ১৯৬৯ সালে অ্যাপোলো-১২ মিশনের তোলা চাঁদের পৃষ্ঠের কিছু অস্পষ্ট ছবি এবং ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ মিশনের ক্রুদের দেখা কিছু অজ্ঞাত বস্তুর কথোপকথনের প্রতিলিপিও রয়েছে।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘আগের প্রশাসনগুলো এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হলেও, এখন নতুন নথি ও ভিডিও দেখে জনগণ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে কী ঘটছে। আনন্দ করুন এবং উপভোগ করুন!’