কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক

· Prothom Alo

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছে জাতীয় পরিচালনা পর্ষদ। ১৭ এপ্রিল বেলা ১১টায় কুবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Visit tr-sport.bond for more information.

কুবি বন্ধুসভার সাধারণ সম্পাদক ফরহাদ কাউছারের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক, সহসভাপতি নূর–ই আলম, সাধারণ সম্পাদক সাইমুম বৃষ্টি, বিতর্ক ও অনুষ্ঠানবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান, এবং ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট।

বৈঠক শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের সঙ্গে জাতীয় পর্ষদের প্রতিনিধিরা

জাতীয় পর্ষদের নেতাদের কুবি বন্ধুসভার বন্ধুদের বিভিন্ন পরামর্শ এবং দিকনির্দেশনা দেন। সভাপতি জাফর সাদিক বলেন, ‘কুবি বন্ধুসভা বিগত দিনে খুবই ভালো কাজ করেছে। উপদেষ্টাদের নিয়ে আগামীতেও আপনারা ভালো ভালো কাজ উপহার দেবেন, সেই প্রত্যাশা করি।’ এ সময় তিনি নবাগত বন্ধুদের থেকে বন্ধুসভায় যুক্ত হওয়ার কারণ জানেন এবং ছোট ছোট উদ্যোগ নিয়ে দৃশ্যমান কাজ করতে নির্দেশনা দেন।

সাধারণ সম্পাদক সাইমুম বৃষ্টি বলেন, ‘আপনারা যেকোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন। কেন্দ্রীয় পর্ষদ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ইনশা আল্লাহ।’ এ সময় নিয়মিত পাঠচক্র আয়োজন করার দিকনির্দেশনা দেন তিনি।

সাধারণ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

Read full story at source