ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রেম, কে এই অভিনেত্রী

· Prothom Alo

ভারতের সিনেমা আর ক্রিকেটের যোগ পুরোনো। ক্রিকেট আর সিনেমার তারকাদের প্রেম-বিয়েও নতুন কিছু নয়। আবার আলোচনায় ক্রিকেটার অর্শদীপ সিং। তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন ধরে চর্চায় অভিনেত্রী সামরিন কৌর। তবে এই আলোচনার বাইরে নিজের কাজ ও ক্যারিয়ারের জন্যও ধীরে ধীরে পরিচিতি গড়ে তুলেছেন তিনি।

Visit asg-reflektory.pl for more information.

জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সামরিন কৌর মূলত একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন ফ্যাশন শো ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নিয়ে তিনি নজরে আসেন। তার বড় সুযোগ আসে যখন তিনি ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৮’-এ ফাইনালিস্ট হন। এই প্রতিযোগিতা তাঁকে বিনোদনজগতে প্রবেশের দরজা খুলে দেয়।

সামরিন কৌর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

পরবর্তী সময় তিনি পুনের একটি কলেজে ভর্তি হন। ধীরে ধীরে চলচ্চিত্র ও মিডিয়া জগতে কাজ শুরু করেন। বলিউডে তাঁর উপস্থিতি ছোট হলেও তা উল্লেখযোগ্য। তিনি ‘৮৩’ ছবিতে অভিনয় করেন, যেখানে রণবীর সিংয়ের সঙ্গে পর্দা ভাগ করেছেন। এ ছাড়া ‘নেইলপলিশ’ সিনেমায় তিনি কাজ করেছেন অর্জুন রামপাল ও মানব কৌলের সঙ্গে। এ ছাড়া করেছেন ‘সরদারজি ২’-এর মতো আলোচিত সিনেমা।

চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতেও বেশ সক্রিয় সামরিন। তিনি কাজ করেছেন জনপ্রিয় শিল্পীদের সঙ্গে, যেমন বাদশা, গুরু রানধাওয়া, জুবিন নাটিয়াল প্রমুখ। ‘বাওলা’ ও ‘তুঝছে ভুলনা তো চাহা’-এর মতো গান তাঁকে তরুণ দর্শকদের মধ্যে পরিচিত করে তোলে।

সামরিন কৌর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ব্যক্তিগত জীবনের দিক থেকেও তিনি আলোচনায় ছিলেন আগে। একসময় তাঁর নাম জড়িয়েছিল জনপ্রিয় ইউটিউবার অনীশের সঙ্গে। যদিও দুজনেই জানিয়েছিলেন, তাঁরা শুধুই ভালো বন্ধু। পরে তাঁদের দূরত্ব নিয়ে নানা জল্পনা তৈরি হলেও সামরিন স্পষ্ট করেন, ব্যক্তিগত কারণে সম্পর্কের ধরন বদলালেও পারস্পরিক সম্মান অটুট রয়েছে।
সাম্প্রতিক সময়ে অর্শদীপের সঙ্গে সামরিনের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়।

‘কারও সঙ্গে কথা বলতে লজ্জা পেতাম’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও, বিশেষ করে হাতে হাত রাখার একটি দৃশ্য ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ায়। এ ছাড়া আইপিএল ম্যাচে তাঁকে একাধিকবার মাঠে দেখা গেছে, যেখানে তিনি পাঞ্জাব কিংসের ম্যাচে উপস্থিত ছিলেন। এসব ঘটনাই জল্পনাকে আরও উসকে দেয়।

তবে এখন পর্যন্ত এই সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ইন্ডিয়াডটকম অবলম্বনে

সামরিন কৌর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source