গাজীপুর বন্ধুসভা ও ডুয়েট ম্যাথ ক্লাবের যৌথসভায় নানা সিদ্ধান্ত
· Prothom Alo

গাজীপুর বন্ধুসভা ও ডুয়েট ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে পরিচিতিপর্ব ও বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বিকেলে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
সভায় দুই সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, মতবিনিময় ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গাজীপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে গণিত অলিম্পিয়াড, প্রতিযোগিতা, কর্মশালা ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, গণিতভীতি দূর করা এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।
Visit xsportfeed.life for more information.
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তুলতে গণিতচর্চার গুরুত্ব অপরিসীম। স্কুলপর্যায় থেকেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে। গাজীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘আমরা চাই আসন্ন গণিত অলিম্পিয়াডে গাজীপুরের প্রতিটি স্কুলকে যুক্ত করতে।’
ডুয়েট ম্যাথ ক্লাবের সভাপতি ইমরান হাসান বলেন, ‘গণিতকে সহজ ও আনন্দময়ভাবে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীরা যেন ভয় নয়, ভালোবাসা নিয়ে গণিত শেখে; সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’
গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘এ উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে নেওয়া হবে। আমরা গাজীপুর থেকে জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।’
সভা শেষে গাজীপুর বন্ধুসভা ও ডুয়েট ম্যাথ ক্লাবের প্রতিনিধিরাসহসভাপতি আশিকুর রহমান খান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও দক্ষতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। সবাইকে সম্পৃক্ত করেই আমরা এগিয়ে যেতে চাই।’
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, গণিত অলিম্পিয়াড ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে এবং তাদের চিন্তাশক্তি আরও সমৃদ্ধ হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর বন্ধুসভার অর্থ সম্পাদক সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক মারুফুল আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলাউদ্দিন ইমু, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, ম্যাগাজিন সম্পাদক বিজয় মিয়া, বইমেলা সম্পাদক হিরু মিয়া, বন্ধু স্মৃতি আক্তার, ফাতেমা আক্তার, আফরিন জাহান, মাহমুদুল হাসান, মিম আক্তার, জান্নাতুল ফেরদৌস, লামিয়া আক্তার, তাসমিয়া, বৃষ্টি ইসলামসহ অনেকে।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা