ফরিদপুরে পুকুরে ভাসছিল তরুণের অর্ধগলিত লাশ

· Prothom Alo

ফরিদপুর শহরের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার হেলিপেট বাজার এলাকার একটি মসজিদসংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা ওই তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে ৯৯৯-এ খবর দেন। পরে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় লাশটি পানি থেকে উদ্ধার করেন।

Visit hilogame.news for more information.

এসআই রাকিব হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ২৬ বছর। স্থানীয় ব্যক্তিরা জানান, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানা–পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

Read full story at source