নেসকোতে চুক্তিতে নিয়োগ, আবেদনের বয়স ৪৫–৬০ বছর

· Prothom Alo

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-তে নির্বাহী পরিচালক (অর্থ) পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে ৩ বছর মেয়াদি চুক্তিতে নিয়োগ দেওয়া হবে, যা সর্বোচ্চ বয়স ৬৫ বছর পর্যন্ত নবায়নযোগ্য। আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৬। আগে আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে না।

Visit palladian.co.za for more information.

চাকরির বিবরণ–

পদের নাম: নির্বাহী পরিচালক (অর্থ)

পদসংখ্যা: ০১

নৌবাহিনীতে বড় নিয়োগ, পদ ৪৫০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ/এম কম। এসিএ/এসিএমএ থাকলে অগ্রাধিকার পাবেন। সিজিপিএ ৩.৫ (৫.০০ স্কেলে) অথবা ২.৫ (৪ স্কেলে)।

সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ১৮ বছর (৩ বছর সিনিয়র পদে) বা রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে ১৮ বছর (ডিজিএম বা সমমান) বা বেসরকারি খাতে ১৮ বছরের (বিদ্যুৎ খাতে সিনিয়র পদে) অভিজ্ঞতা।

বেতন ও অন্যান্য সুবিধা

১,৪৯,০০০ টাকা। বাড়িভাড়া মূল বেতনের ৪০% এবং বছরে ২টি উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা।

বয়স

২২ অক্টোবর ২০২৫ তারিখে ন্যূনতম ৪৫ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নবম–দশম গ্রেডে চাকরির সুযোগ

নিয়োগের মেয়াদ

প্রাথমিকভাবে ৩ বছর। সর্বোচ্চ বয়স ৬৫ বছর পর্যন্ত নবায়নযোগ্য (যোগ্যতার ভিত্তিতে)।

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে আবেদেন করতে হবে।

আবেদন ফি

২০০০ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১২ মার্চ ২০২৬ (সকাল ৯টা)

আবেদন শেষ: ১৬ এপ্রিল ২০২৬ (বিকেল ৫টা)

যে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি

Read full story at source