এই লাল–সবুজের পতাকা অর্জন করতে হয়েছে
· Prothom Alo

‘এই লাল-সবুজের পতাকা কেউ দয়া করে দেয়নি, অর্জন করতে হয়েছে ৩০ লাখ প্রাণ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে। এই পতাকাকে ধারণ করতে হবে। যেকোনো সংকটে নিজেকের বুকের তাজা রক্ত দান করতে হবে।’
কুষ্টিয়ায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু। এ সময় তিনি যুদ্ধদিনে সহযোদ্ধা হারানোর ভয়ংকর ঘটনার স্মৃতি বর্ণনা করলে উপস্থিত সবাই নীরব হয়ে যান। মনোযোগ দিয়ে যুদ্ধজয়ের গল্প শোনেন।
Visit playerbros.org for more information.
বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬–এর কুষ্টিয়া পর্বআজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই অলিম্পিয়াড আয়োজন করে কুষ্টিয়া বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে মার্চ মাসজুড়ে প্রথমবারের মতো দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা।
কুষ্টিয়া বন্ধুসভার উপদেষ্টা ইমাম মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়ার সভাপতি আসমা আনসারী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ, এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন নজরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল রেজাউর রহমান খান, মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সদস্য ও কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক (অব.) ওবাইদুর রহমান, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক আশরাফ আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রদর্শক কবিরুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, এডুকেয়ার আইডিয়াল স্কু্ল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল (ইংলিশ মিডিয়াম) ফয়জুর রহমান।
বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরাউপস্থিত ছিলেন প্রথম আলোর কুষ্টিয়া আঞ্চলিক বিজ্ঞাপন প্রতিনিধি রুহুল আমিন, কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তিলোত্তমা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন, অর্থ সম্পাদক রিদুল ইসলাম, সহসভাপতি জোবাইদা ইসমিন, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাজ্জাদ হুসাইন।
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতায় মোট ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন অতিথিরা। প্রথম হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাগর হোসেন, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সুরুজ আলী এবং রায়ানা তাবাসসুম; চতুর্থ ও যৌথভাবে পঞ্চম হয়েছেন এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান, স্নিগ্ধা আক্তার ও নাফিজা আনজুম। আয়োজনটির সহযোগিতায় ছিলেন কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা।
সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা