গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা

· Prothom Alo

ফিনালিসিমা বাতিল হওয়ার পর আর্জেন্টিনার সমর্থকদের একটাই প্রশ্ন ছিল, ম্যাচের আন্তর্জাতিক বিরতিতে কি কোনো ম্যাচে খেলবে না বিশ্ব চ্যাম্পিয়নরা? সেই প্রশ্নের উত্তর মিলেছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আজ জানিয়েছে, একটি ম্যাচ খেলছে তারা। ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল।

Visit een-wit.pl for more information.

২৭ মার্চ কাতারের দোহায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা–জয়ী আর্জেন্টিনার মধ্যে ‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোয় এর প্রভাব পড়ায় নিরাপত্তার খাতিরে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ৩১ মার্চ কাতারের বিপক্ষেও আরেকটি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার, বাতিল হয়েছে সেই ম্যাচও।

মেসির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন

এএফএ তাদের বিবৃতিতে লিখেছে, ‘আর্জেন্টিনায় দেখা হচ্ছে! ফিনালিসিমা বাতিল হওয়ায় লিওনেল স্কালোনির দল এখন নিজ দেশেই অবস্থান করবে। সেখানে এক সপ্তাহের নিবিড় অনুশীলনের পর মঙ্গলবার, ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে তারা প্রীতি ম্যাচে মাঠে নামবে।’

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের অবসর

আসন্ন বিশ্বকাপের আগে এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার মাটিতে তাদের শেষ ম্যাচ। তবে ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং দলে কারা থাকছেন, তা এখনো চূড়ান্ত করেনি এএফএ। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই খেলোয়াড়দের তালিকা ও ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আগামী জুন ও জুলাই মাসে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ।

ফিনালিসিমা বাতিল হওয়ায় সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন

Read full story at source